ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ১২:৪২

চট্টগ্রাম জেলা পরিষদের সাতকানিয়ার আসনের সদস্য আলহাজ্ব আবদুল আলীম এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।গত(১ মার্চ) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ থেকে ৫০ হাজার টাকাসহ বাড়ির মুল্যবান জিনিসপত্র লুঠ করে নিয়ে যায় চোরের দল।

জেলা পরিষদ সদস্য আবদুল আলীম জানান, তিনি স্বপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন।প্রতি বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে বাড়িতে আসেন।গতকাল শুক্রবার সকালে এলাকায় এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অনুষ্টানে অতিথি হিসেবে অংশগ্রহণ করি।এরপর রাতে শহরে চলে যায়।আজ(২ মার্চ) শনিবার সকালে পাড়ার লোকদের মাধ্যমে জানতে পারি আমার বাড়ির দরজার লোহার গ্রীল কাটা।খবর পেয়ে দুপুরে বাড়িতে প্রবেশ করে দেখি বাড়ির দরজা ভেঙ্গে চোরের দল স্টীলের আলমিরা, সোকেস,পলসছাদ ভেঙ্গে তছনচ করে ফেলেছে।তিনি আরো জানান,চোরেরা ২ ভরি স্বর্ন,নগদ ৪০ থেকে ৫০ হাজার টাকা,৪টি কম্বলসহ মুল্যবান জিনিস পত্র নিয়ে যায়।এধরনের দুধর্ষ চুরির ঘটনায় আমি থানায় মামলা করব।

উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান,তিনি শারীরিকভাবে অসুস্থ ও সারাদিন বাড়ি থেকে বের হননি বিধায় তিনি বিষয়টি জানেন না।

ঘটনা তদন্ত আসা সাতকানিয়া থানার উপ-পরিদর্শক খাইরুল হাসান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বাড়ির সব জিনিসপত্র তছনচ করে ফেলেছে।

জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)প্রিটন সরকার বলেন,চুরির ঘটনার খবর পেয়েছি।ওই বাড়িতে কেউ থাকতেন না।এখনো পর্যন্ত কেউ অভিযোগ ফেলে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ