ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে সরকারি কলেজ সন্মূখে ও সদর রোড প্রবেশপথে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ৩:১০

বাকেরগঞ্জে সরকারি কলেজ সন্মূখে মহাসড়কে অবৈধ স্থাপনা চরম ঝুঁকি ও ভোগান্তিতে পড়েছে পথচারীসহ কলেজ শিক্ষার্থীরা। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে মহাসড়কের উপর অবৈধ দোকানপাট নির্মাণ করে সড়ক দখল করে রাখলেও অবৈধ স্থাপনা সরাতে প্রশাসনের কোন উদ্যোগ নেই। সরকারি বাকেরগঞ্জ কলেজ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বারবার  উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও কোন সুফল মেলেনি এখন পর্যন্ত। 

 সরকারি কলেজে সরেজমিনে গেলে দেখা যায়, কলেজের সামনে দেয়াল সহ ফুটপাত দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা দোকান ঘর নির্মান করে চড়া দামে অনেকে ভাড়া দিয়ে আসছে।  অনেকে আবার দোকান ঘর নির্মাণ করে নিজেরাই ব্যবসা করে আসছে। আর ওইসব অবৈধ দোকানের  বর্জ্য ফেলে আসছে কলেজ মাঠে। বাস স্ট্যান্ড শ্রীমন্ত নদীর উপর নির্মিত ব্রীজের দুই পাশে মহাসড়ক  এরইমধ্যে পুরো অবৈধ দখলদারদের কব্জায়। বিভিন্ন স্তরের অবৈধ স্থাপনা নির্মান করে হুমকির মুখে ফেলছে ব্রীজের ঢাল। মল্লিক মার্কেট থেকে শুরু করে সদরে প্রবেশ পথের মোড় পর্যন্ত শতাধিক ছোট বড় দোকান হোটেল রেস্তোরা ওয়ার্কশপ নির্মান করে দেদারছে চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা, এমনকি কলজের বাউন্ডারির ওয়াল সংলগ্ন পথচারীদের চলাচলের রাস্তা থেকে শুরু করে দখল নিয়েছে মহাসড়কের বিশাল একটা অংশ। 

ইতিপূর্বে কলেজ কতৃপক্ষ এ বিষয় উপজেলা প্রশাসনের ধারস্থ হলেও উচ্ছেদ করার বিষয়ে গড়িমসি করেছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুকলা রানী হালদার। কলেজ কতৃপক্ষ অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী সরকারি কলেজ বর্তমানে পুরোপুরি আড়ালে চলে গেছে অবৈধ স্থাপনা নির্মানের ফলে। বিনষ্ট হচ্ছে কলেজের সুষ্ঠু পরিবেশ। একইসাথে ছাত্র-ছাত্রীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি সহ এসব দোকানে তামাক জাতীয় দ্রব্য সহজলভ্য হওয়া ছাত্র ছাত্রীরা সহজেই আকৃষ্ট হচ্ছে ধূমপানে। 

এছাড়াও পৌর শহরের সদর রোডে প্রবেশের প্রধান পথটি সংকোচিত হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে যানজট সহ নানা জটিলতা ও ছোট বড় দুর্ঘটনার। এ বিষয় স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন