কেপটাউনে অনুষ্ঠিত ‘স্কুলস নাও! ২০২৪’ সম্মেলন শিক্ষাবিদ ড. শিবানন্দ সিএস এর গবেষণার ফলাফল প্রকাশ
বাংলাদেশের বিভিন্ন স্কুলের পাঠদানের মান নিয়ে অভিযোগ রয়েছে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের খুব কম শিক্ষকই শিক্ষার্থীর নিজস্ব প্রয়োজন ও সামর্থ্য বিবেচনায় নিয়ে পাঠদান করছে।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ব্রিটিশ কাউন্সিলের ‘স্কুলস নাও! ২০২৪’ সম্মেলনে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ ডঃ শিবানন্দ সিএস ‘টিচার ইফেক্টিভনেস’ শীর্ষক একটি গবেষণাপত্রের ফলাফল প্রকাশ করেন। গবেষণায় বলা হয়, শিক্ষকদের মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান ফিডব্যাক নিয়ে কাজ করতে পারে। ফিডব্যাক দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান লেসন-ভিত্তিক মানদণ্ড নির্ধারণ করতে পারে।
ডঃ শিবানন্দ সিএস বলেন, “বাংলাদেশে আরও দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক প্রয়োজন। মানসম্মত শিক্ষা প্রদানে ব্যর্থতার পেছনে অনেক স্কুল প্রশিক্ষিত এবং দক্ষ শিক্ষকের অভাব কারণ হিসেবে উল্লেখ করে। আমার এই গবেষণার ফলাফল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দক্ষ শিক্ষক তৈরি এবং পাঠদানের গুণগত মান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।”
বাংলাদেশি স্কুল থেকে একমাত্র শিক্ষাবিদ হিসেবে সম্মেলনটিতে নিজের গবেষণাপত্র উপস্থাপন করার সুযোগ পান ডঃ শিবানন্দ। শিক্ষাক্ষেত্রে সেরা অনুশীলন এবং এ সংশ্লিষ্ট সম্যক জ্ঞান (ইনসাইট) একে অন্যের সাথে আদান-প্রদান লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
গবেষণায় উঠে আসে, খুব কম শিক্ষক কাস্টমাইজড শিক্ষণ-শেখানো পদ্ধতিতে অভ্যস্ত, যার ফলে প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব প্রয়োজন গুরুত্ব পায় না এবং শিক্ষার্থীর বিকাশ বাধাগ্রস্ত হয়। এই সমস্যার সমাধানে ‘লার্নিং ডিফারেন্সিয়েশন’ পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন ডঃ শিবানন্দ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের উন্নয়নে মূল্যায়নের বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে কাস্টমাইজড প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।
এ প্রসঙ্গে ডঃ শিবানন্দ বলেন, তার সহকর্মীদের মধ্যে অনেকেই এই মানদণ্ডে ৫ এর মধ্যে ৪.৫ পেয়েছেন (পাঠদান দক্ষতা) এবং এই দক্ষ শিক্ষকরা অন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগ্য।
কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২তম গ্রেডের শিক্ষকদের নিয়ে এই গবেষণা প্রকল্পটি পরিচালিত করা হয়। ২০২০ সালের নভেম্বরে শুরু হওয়া এই গবেষণার জন্য প্রায় ২,৫০০ ক্লাসের (লেসন) তথ্য পর্যালোচনা করা হয়।
Sunny / Sunny
কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন
পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ
পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত