ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে কৃষক হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৪-৩-২০২৪ দুপুর ৪:৫১

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের কৃষক মসিয়ার রহমান হত্যা মামলায় মনিরুল ইসলাম রেন্টু ও লিটন বিশ^াস নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এই আদেশ দেন। এ সময় একই মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ২৬ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মসিয়ার রহমানকে বাড়ির বৈঠকখানা থেকে ধরে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন ২৭ মে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের বড় ভাই মতিয়ার রহমান থানায় একই গ্রামের আনিচুর বিশ^াসের ছেলে লিটন বিশ^াস ও আজিবর বিশ^াসের ছেলে মনিরুল ইসলাম রেন্টুসহ নয়জনকে আসামি করে মামলা দেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এর সাতমাস পর একই বছরের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার তৎকালিন উপপরিদর্শক ব্রজেন ঘোষ।
মামলায় সরকারপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল আবেদীন শাহিন বলেন, একই মামলায় নয়জন আসামির মধ্যে সাতজন নির্দোশ প্রমানিত হয়েছেন। দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক