মোহাম্মদপুর এলাকা থেকে জাল স্ট্যাম্পসহ র্যাবের হাতে গ্রেফতার -১
রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রেতা চক্রের মূলহোতা মোঃ ফাহাদ (৩৮)’কে বিপুল পরিমাণ জাল রাজস্ব স্ট্যাম্প সহ গ্রেফতার করেছে র্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে বিপুল পরিমান জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয় চক্রের মূলহোতা মোঃ ফাহাদ (৩৮) নামে একজনকে, গ্রেফতার করেছে র্যাব -২ তার পিতার নাম মৃত ইকবাল।
র্যাব বলেন,গতকাল ০৪ মার্চ আনুমানিক ৩.২৫ ঘটিকায় গ্রেফতার হয় তাঁকে। এসময় তার কাছ থেকে ৩০০ (তিন শত) টি ১০০ (একশত) টাকা মূল্যের জাল রাজস্ব স্ট্যাম্প, একটি মোবাইল ফোন ও নগদ ১৩,৫০০/- টাকা উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি র্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অধিক লাভের আশায় জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রাজস্ব স্ট্যাম্প, প্রতারণামূলকভাবে সাধারণ জনগণের কাছে বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ০৪ মার্চ র্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জাল রাজস্ব স্ট্যাম্প বিক্রয় চক্রের মূলহোতা মোঃ ফাহাদ (৩৮)’কে গ্রেফতার করে। প্রাথামিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ জাল জুডিশিয়াল , নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল রাজস্ব স্ট্যাম্প বিক্রয় চক্রের সংঘবদ্ধ সদস্য। সে রাজধানীর বিভিন্ন এলাকা হতে স্বল্পমূল্যে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জাল রাজস্ব স্ট্যাম্প ক্রয় করে তা ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানে ঢাকার আশপাশ এলাকায় বিক্রি করে আসছিলো। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান র্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ