ভেদরগঞ্জে লন্ডন প্রবাসী মোর্শেদ স্বপন এর উদ্যোগে স্কুল ড্রেস,শিক্ষা উপকরণ বিতরণ
সোমবার (৪ মার্চ) সকালে লন্ডন প্রবাসী মোর্শেদ স্বপন এর উদ্যোগে ১৪৯ নং গিয়াস উদ্দিন আখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস,খাতা,কলম, বিতরণ করা হয়।
চরফিলিজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ১৪৯ নং গিয়াস উদ্দিন আখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সরাফ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সি।লন্ডন প্রবাসী ও বিদ্যালয়ের দাতা সদস্য,মোর্শেদ স্বপন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বিদ্যালয়ের জন্য আমার অবস্থান থেকে সবধরণের সহযোগিতা থাকবে। তোমরা কথা দাও, ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সুশিক্ষা নিয়ে দেশ-বিদেশে ছড়িয়ে যেতে হবে। ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। শিক্ষকসহ বড়দের সম্মান করতে হবে।
ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আঃ ছোবাহান মুন্সি বলেন,শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে বলে আশা প্রকাশ করেন।প্রধান অতিথি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। পাশাপাশি প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।
চরকুমারীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদারুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফায়েল আহমদ,চরকুমারীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মনজুরুল বাসার (রিচার্ড), ইউপি সদস্য জসিম উদ্দিন বালা, নজরুল আখন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ, রাজনৈতিক ব্যক্তি বর্গ সহ বিদ্যালযের ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.