ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে ভারতীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩১-৫-২০২১ রাত ৯:৫৯

ভারতীয় অস্ত্র্রসহ নুুর মোহাম্মদ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। গতকাল (৩০ মে) রোববার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। আটক নুর মোহাম্মদ মুন্সীগঞ্জ সদর থানার পূর্ব শিলমন্দি এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

তথ্যসূত্রে জানা যায়, আটক নুর মোহাম্মদ গত ১৮ মে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলমন্দি এলাকার সাইদুর রহমানেরর বাড়ির সামনে অস্ত্রসহ মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলার সদরপুর থানা এলাকা থেকে নুর মোহাম্মদকে গ্র্রেফতার করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। পরে আসামির তথ্যমতে ও স্থানীয়েেদের সহায়তায় রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার পূর্ব শিলমন্দি জসিমনগর এলাকার আজিম পাইকের বাগানের মাটির নিচ থেকে গ্রেফতারকৃত আসামি নুর মোহাম্মদ একটি কালো রংয়ের ইন্ডিয়ার তৈরি পয়েন্ট .২২ গান নিজ হাতে বের করে দেয়।

উল্লেখ্য, আসামি নূর মোহাম্মদ পূর্বের মামলার ঘটনার বিবরণ ও তার সহযোগীদের নাম এবং ব্যবহৃত অস্ত্রসংক্রান্ত সকল বিষয় স্বীকার করে আদালতে কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার