রায়গঞ্জে রক্তাক্ত ভুইয়াগাঁতী দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে রক্তাক্ত ভুঁইয়াগাতী দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে চান্দাইকোনা হাজী ওয়াহেদ- মরিয়ম অনার্স কলেজ চত্বরে, কলেজ শাখা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ভুঁইয়াগাতী ভোট কেন্দ্রে বিডিআরের গুলিতে শহীদ চার ছাত্রনেতার চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পতবক অর্পণ করাসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসন তালুকদার, কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ লুৎফর রহমান শেখ, গভানিং বিডির সদস্য আলহাজ্ব আব্দুল হান্নান খান, ভিপি আমিনুল ইসলাম শিহাবসহ আওয়ামী লীগের জেলা, উপজেলা সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ মার্চ বিএনপির প্রহসনমূলক নির্বাচন প্রতিহত করতে গিয়ে স্থানীয় চার ছাত্রনেতা আনন্দ, জশমত, বুলবুল ও রানা বিডিআরের গুলিতে নিহত হন।তাদের আত্মবলিদানের ঘটনায় উত্তরবঙ্গসহ সারাদেশে বিক্ষোভে ফেটে পড়ে কষক শ্রমিক ছাত্র জনতা। এতে আওয়ামী লীগের তৎকালীন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর দিবসটি গুরুত্বসহকারে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা