জামালপুরে হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদন্ড
জামালপুরে ট্রেনে ডাকাতিকালে অজ্ঞাত এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় পাঁচ জনকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় দেয়।
দন্ডপ্রাপ্ত পাঁচ জন হলো- জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে রনি পলাতক রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল করিম ছোটন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কৃর্তক নিযুক্ত আইনজীবি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন জানান, গত ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারী রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যাক্তিকে শ্বাসরোধে হত্যা করে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা। ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে পাঁচ আসামীর মধ্যে চার জনের উপস্থিতিতে তাদের সকলকে আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত