বাকেরগঞ্জের কলসকাঠীতে ভূমিদস্যু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রামে গ্রামবাসীদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় নদী তীর ও নদী তীরবর্তী কৃষি জমি রক্ষায় সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং সভাপতিত্ব করেন কলসকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নদী তীর রক্ষা ও কৃষিজমি রক্ষায় ভূমিদস্যুদের প্রতিহত করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সকলের সহযোগিতা কামনা করেন। দক্ষিণ সাদিশের যেসকল সাহসী তরুণ ভূমিদস্যুদের প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করছেন সভায় তাদের বিশেষ ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে গ্রামবাসীরা ভূমিদস্যুদের কবল থেকে দক্ষিণ সাদিশকে মুক্ত রাখার বিষয়ে তাদের প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার বক্তব্যে গ্রামবাসীদের পাশে থাকার ঘোষণা দেন। নদী তীর ও কৃষিজমি রক্ষায় সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনী ও প্রশাসনের অভিযান আরও বৃদ্ধি করা হবে মর্মে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২
গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.
মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন