ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গরিবের সুপারশপে দশ টাকায় মিলছে ৪'শ টাকার বাজার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৪:২৩

সাধারণত বাজারের তুলনায় সুপারশপে পণ্যের দাম একটু বেশিই থাকে। কিন্তু এই সুপারশপে উল্টো চিত্র। এখানে মিলছে মাত্র তিন টাকায় সোয়াবিন তেল, এক টাকায় মুড়ি, এক টাকায় পেয়াজ,দুই টাকায় আলু, দুই টাকায় ছোলা, এক টাকায় খেজুর।

উপজেলার ২০ গ্রামের সুবিধাবঞ্চিত দুস্থ ও অসহায় শতাধিক পরিবারের জন্য সোয়াবিন তেল, পেঁয়াজ, আলু, ছোলা, খেজুর, মুড়িসহ প্রয়োজনীয় একটি পরিবারে ৪০০ টাকার দ্রব্য মাত্র ১০ টাকা প্রতীকী মূল্যে ক্রয় করতে পারছেন।শুনতে অবিশ্বাস্য হলেও, এমন গরিবের সুপারশপ নিয়ে হাজির হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা।

 সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার দুপুরে দেখা মিলে এই  গরিবের সুপারশপের।পণ্যের দামে যেমন ভিন্নতা, তেমনই এই সুপারশপের ক্রেতারাও নির্দিষ্ট শ্রেণি-পেশার। যাদের আয় ভালো, তারা এখান থেকে পণ্য কিনতে পারেন না। কেননা এটি কেবল গরিব ও নিম্ন আয়ের মানুষদের সুপারশপ। 

এদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মধ্যবিত্তের যেখানে নাভিশ্বাস, সেই মুহূর্তে নামমাত্র মূল্যে নিত্যপণ্য পেয়ে উচ্ছ্বসিত নিম্ন আয়ের মানুষেরা।

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিম বলেন, ‘রায়গঞ্জের শতাধিক প্রান্তিক পরিবার মাত্র ১০ টাকায় যে পণ্যগুলো কিনেছেন তার বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ টাকা। সুবিধাবঞ্চিত মানুষেরা পণ্যগুলো নামমাত্র মূল্য দিয়ে নিতে পারছেন।এ কার্যক্রমটি সত্যিই প্রসংসার দাবিদার।

এ সুপারশপে বাজার করতে আসা হোসনেআরা বেগম বলেন, ১০ টাকার বাজারে এসে খুব ভালো লাগছে। এত কম দাম জিনিস পাওয়ার কথা চিন্তা করতে পারি নাই। এই বাজারের ব্যবস্থা করায় সত্যি খুব খুশি হয়েছি। কেনাকাটা করে মন ভরে খেতে পারবো। এবারের রমজানে এই বাজার খুব কাজে দিবে।

স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী জানান, কে.আর ফ্যামেলি উল্লাপাড়া এর অর্থায়নে সুবিধা বঞ্চিত মানুষদের পছন্দ মতো নামমাত্র মূল্যে বাজার করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে একজন অস্বচ্ছল ব্যক্তি তার পছন্দের বাজার নিয়ে বাড়িতে ফিরে সন্তানদের সাথে নিয়ে আনন্দে খাওয়া দাওয়া করতে পারে। এতে করে একদিনের জন্য হলেও ভালো ভাবে সংসার পরিচালনা করতে পারবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ