ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আগামী দু-একদিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ চলে আসবে: বানিজ্য প্রতিমন্ত্রী


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:২৬

আগামী দু-একদিনের মধ্যে ভারত থেকে আমাদের দেশে পেঁয়াজ চলে আসবে। তখন বাজারে পেঁয়াজের দাম অনেক নিয়ন্ত্রণে চলে আসবে বলে মন্তব্য করেছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রবিবার (১০ মার্চ) মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের আগে তিনি টাউন হল কাঁচা বাজার ঘুরে গরুর মাংস,মুরগী,মাছ ও মুদি  দোকানগুলোতে দাম মনিটরিং করেন।

বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজান উপলক্ষে শসা,লেবু এগুলোর দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা বিভিন্ন বাজারে বাজারে মনিটরিং বাড়াবো। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কারওয়ান বাজারে আজকে থেকে আমাদের স্পেশাল টিম কাজ করবে। কোনভাবেই যেন কোন ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিক আমরা প্রতিনিয়ত মনিটরিং করে যাবো। আমি দায়িত্ব নেওয়ার পর বলেছি, বাজারগুলো নিয়ন্ত্রনে রাখতে পুলিশ প্রতিদিন বাজারগুলোতে মনিটরিং করার ব্যবস্থা করা হবে। আজকে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন করে দেখলাম। এখানে কয়েকটি দোকান সুপার শপের চেয়ে বেশি দাম রাখছে। রমজান মাসে যারা ব্যবসা করেন, তারা যদি এক মাসে একটু কম লাভে ব্যবসা করেন। তাহলে আপনারা রোজাদারকে সহায়তা করলেন। কোনভাবেই যেন বাজারে নিত্যপণ্যের দাম বেশি না রাখে সে দিকে আমরা নজর দিচ্ছি। বিশেষ করে, রমজানের আগে দেখলাম মাত্র ১'শ কিলোমিটার দূরে বস্তা ধরে লেবু কিনে আনা হয়। এরপর ঢাকায় বাজারগুলোতে এসে লেবুগুলো প্রতি হালি ৪০-৫০ টাকা দরে বিক্রী করাহয়। যা পাইকারী দামের চেয়ে কয়েকগুন বেশি রাখা হয়। এছাড়াও, চিনির মিলে আগুন লাগার পর একটা চক্র চিনির দাম বাড়াতে ওঠে পরে লেগেছিলো। কিন্তু আমরা সচেতন থাকার কারণ তা সম্ভব হয়নি।

এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন মিল যদি আপনাদের কাছে বেশি দামে মাল বিক্রীর চেস্টা করে। আপনারা অবশ্যই ভোক্তা অধিদপ্তরকে বিষয়টি জানাবেন। আমরা ওইসব মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এছাড়াও, আমাদের কাছে তথ্য আছে, পাইকারী এলাকাগুলো থেকে কাঁচা মালামাল ঢাকার বাজারগুলোতে নিয়ে আসতে নানা বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। এতে পণ্যের দাম কয়েকগুন বেড়ে যায়। যার ফলে, ভোক্তাদের ওপর এ দামের প্রভাব পরে। কিভাবে পাইকারী বাজার থেকে কাঁচা মালামালগুলো সরাসরি বাজারে নিয়ে আসা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। সামনে থেকে কোন আড়তে সবজিসহ কাঁচা মালামাল না গিয়ো সরাসরি কাঁচা বাজারগুলোতে পন্য চলে আসবে। এছাড়াও, সাধারণ মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন টিসিবির দোকানগুলো স্থায়ী করার জন্য। যে দোকানগুলোতে সব সময় টিসিবির পণ্য বিক্রী হনে। খুব শীঘ্রই আমরা টিসিবির দোকানগুলো স্থায়ী করতে ব্যবস্থা নিচ্ছি। 

মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন। এছাড়াও, টাউন হল কাঁচা বাজার বণিক সমিতির সভাপতি লুৎফুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক শাহজাহান খান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত