গাইবান্ধায় গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স (২য় পর্যায়) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ই মার্চ) পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সদর উপজেলা প্রশাসন এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে সদর উপজেলায় কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচনের সময় গ্রাম পুলিশের সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুর্যোগের সময়ও গ্রাম পুলিশ ঝুঁকি নিয়ে তাঁদের দায়িত্ব পালন করেন। তিনি গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, পোশাক, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেন। জেলাপ্রশাসক মাদকনির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়