চন্দনাইশে বাংলাদেশ স্কাউটস'র ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ স্কাউটস চন্দনাইশ উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার নব-নির্মিত অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস,চন্দনাইশ উপজেলার সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত),মুহাম্মদ ইলিয়াছ,বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সম্পাদক মো.সেলিম উদ্দিনসহ উপজেলার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়,মাদরাসার প্রধান শিক্ষক,অধ্যক্ষ সুপারগণ এবং কাব ও স্কাউটস শিক্ষকগন উপস্থিত ছিলেন সভায় প্রত্যেক কাউন্সিলরের ভোটের মাধ্যমে আগামী ৩ (তিন) বছরের জন্য একটি কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম (পদাধিকার বলে) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশর নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম,সহ সভাপতি জাফর আহমদ,সহ সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ,কমিশনার হোসেন সোহরাওয়ার্দী,কোষাধ্যক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন,যুগ্ম সম্পাদক শাফায়েত জেরিন,গ্রুপ সভাপতি যথাক্রমে সাইফুল ইসলাম, নুরুল কবির, দিদারুল ইসলাম,ফরমান উল্লাহ,সংযোজিত সদস্য নির্বাচিত হয়েছেন,মোহাম্মদ ইলিয়াছ,আবুল কাশেম, মাহাবুবুল আলম,আহমদ জমির।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন