ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ১২:০

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ মূল আসামি মো: হোসেন (৫৩)কে গ্রেফতার করেছে  নিউ মার্কেট থানা। মঙ্গলবার (১২ ই মার্চ ২০২৪)  রাতে আসামিকে মগবাজারস্থ  ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়। 

তথ্যে আছে, গত ১০ই মার্চ রবিবার ভোরে নিউ মার্কেট থানাধীন ২২৯/১ নিউ এলিফ্যান্ট রোডস্থ রহমান এ্যান্ড কোং ফিলিং স্টেশনের বিপরীত পাশে রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট থানার এস আই মো:আশরাফুল ওমর উপস্থিত হয়ে মৃতদেহের নাম ঠিকানা সনাক্তের চেষ্টা করে এবং খোঁজ খবরে জানতে পারে মৃত ব্যক্তির নাম মামুন ওরফে কাটা মামুন ওরফে ব্লেড মামুন (৪৫)। এছাড়া মৃতের পরিচয় না পাওয়ায়  এস আই মো: আশরাফুল ওমর বাদী হয়ে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত মামলা নং- ০৬, তারিখ-১০/৩/২০২৪ খ্রি:, ধারা ৩০২/৩৪ পেনাল কোড রজু হয়।

জানা যায়, গত তিন বছর যাবত উক্ত মামুন এলিফ্যান্ট রোড এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছে তবে তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা কেউ জানেনা। উপায়ন্তর না পেয়ে সিআইডির ক্রাইম সিন টিমকে সংবাদ দেয়। ক্রাইম সিনের সদস্যরা উপস্থিত হয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার সঠিক নাম ও ঠিকানা বের করার চেষ্টা করেন কিন্তু সঠিক নাম ঠিকানা পাওয়া যায় নাই। এরই প্রেক্ষিতে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ  উক্ত মামলা তদন্তের দায়িত্বভার দেয় নিউ মার্কেট থানায় কর্মরত আরেক চৌকস অফিসার নিরস্ত পাভেল আহমেদ'কে।

তদন্তকারী অফিসার এসআই (নিঃ)/পাভেল আহমেদ দৈনিক সকালের সময়কে বলেন, মামলার দায়িত্বভার গ্রহণ করে ঘটনাস্থল হতে ঘটনা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা  না থাকলেও ঘটনাস্থলের আশেপাশের এলাকা হতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। ঘটনাস্থলের বিপরীতে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখা যায়, ভোরে একজন ব্যক্তি বাটা সিগনাল ক্রসিং হতে কাটাবন ক্রসিং এর দিকে পায়ে হেঁটে গিয়ে (যার চেহারা স্পষ্ট নয়) ভিকটিমকে কোন একটা ভারী বস্তু দিয়ে একাধিক বার আঘাত করে পুনরায় বাটা  সিগনাল ক্রসিং এর দিকে দ্রুত হেঁটে যায় এবং রিকশাযোগে হাতিরপুলের দিকে চলে যায়। 

বিভিন্ন সিসিটিভি ফুটেজে পাওয়া ঘাতকের চেহারা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রায় ৩৬ ঘন্টা নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ১২ ই মার্চ রাতে হত্যাকাণ্ডের মূল ঘাতক মো: হোসেন (৫৩) কে মগবাজারস্থ  ইস্কাটন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। এ বিষয়ে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ  আমিনুল ইসলাম বলেন,উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত