পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
চট্টগ্রাম চন্দনাইশে দুই শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ। ১৫ মার্চ (শুক্রবার) সকালে পৌরসভার চৌধুরী পাড়া বাইতুন নূর চৌধুরী পুকুর পাড় জামে মসজিদের মাঠে প্রফেসর ইসহাক মিয়ার সভাপতিত্বে এই ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সংগঠনের নিজস্ব অর্থায়নে সমাজের অবহেলিত গরীব,অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে চাল,খেঁজুর,ছোলা,চিনি, ডাল ও তেলসহ বিভিন্ন প্রকার এই ইফতার সামগ্রী দেওয়া হয়। জাহিদুর রহমান চৌধুরী'র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন শেখ টিপু চৌধুরী,মাহবুবুর রহমান চৌধুরী,আবদুল করিম চৌধুরী,কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী,মনজুর মোরশেদ চৌধুরী,ইন্জিনিয়ার বোরহান উদ্দিন ফারুকী,জিন্নাত আলী চৌধুরী,মনজুরুল আলম চৌধুরী,সেলিম চৌধুরী,আবু সৈয়দ চৌধুরী,এম এ আরিফ চৌধুরী,সাজ্জাদুল মোস্তাফা চৌধুরী,উমর ফারুক চৌধুরী প্রমুখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে। মানবতার মুক্তিসনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস হওয়ায় মাহে রমজানের গুরুত্ব অনেক বেশী। নেতৃবৃন্দরা আরো বলেন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের অধীনে করোনাকালীন সময়ে সমাজে বেশ ভূমিকা রাখেন। তারও ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে এলাকায় অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি এলাকায় সেবামূলক সংগঠন ও বিত্তশালীরা যদি এভাবে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের প্রতি এগিয়ে আসেন তাহলে সমাজে অসহায় পরিবার থাকবে না। এভাবে সবাই সহযোগিতার হাত বাড়ালেই অসহায় লোকদের অভাব কিছুটা হলেও লাঘব হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান