ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অছাত্র দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-৩-২০২৪ রাত ৯:২২
সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটিতে সভাপতি ছাত্র হলেও সাধারণ সম্পাদকের কোন ছাত্রত্ব নেই বলে অভিযোগ তোলেছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।শুক্রবার সাতকানিয়া উপজেলাজুড়ে শুধু এই বিতর্ক নিয়ে চলে নানান আলোচনা সমালোচনা। 
 
জানা যায়  ১৪ই মার্চ বৃহস্পতিবার সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাক্ষরিত উপজেলার ২টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।একটি ছদাহা ইউনিয়ন ছাত্রলীগ অপরটি সাতকানিয়ার উত্তর ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি।ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে কোন বিষোদগার না থাকলেও বিষোদগার শুরু হয়েছে  উত্তর ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে।
 
ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো:ইমরান উদদীন উচ্চ শিক্ষিত হলেও জামায়াত ঘরানার সন্তান বলে প্রতিবেদককে জানিয়েছেন অনেকে।তবে বোরহান উদদীন দীর্ঘ সময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বলেও জানিয়েছেন অনেকেই।অপরদিকে ছাত্রলীগের রাজনীতি করে আসলেও একেবারেই কোন কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব নেই বলে অভিযোগ ওঠেছে হাসান মুরাদের বিরুদ্ধে। হাসান মুরাদকেই সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ঢেমশার বিভিন্ন পর্যায়ের নেতা নাম প্রকাশ না করার শর্তে  প্রতিবেদককে কল করে  বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন।
 
এবং এই দায় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নীতিনির্ধারণী ফোরাম এড়াতে পারেননা বলেও নিশ্চিত করেছেন।এদিকে ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি এবং ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে প্রতিবেদকের সাথে কথা হয় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলীর সাথে।
 
তখন ছাত্রলীগের সভাপতি মো:আলী  উত্তর ঢেমশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মুরাদ সম্পর্কে মন্তব্য করতে রাজি না হলেও সভাপতি ইমরান উদদীন  উচ্চ শিক্ষিত বলে মন্তব্য করেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত