হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে শেষ কৃষকের বসতভিটা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের বসতভিটা। আগুনে নগদ টাকা ও ঘরের আসবাবও পুড়েছে বলে জানা গেছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার ধুলিয়া গ্রামের কৃষক ওমর ফ্রাুকের বসতভিটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ওমর ফারুক ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ ফোন দিলেও রিসিভ করেননি ফায়ারসার্ভিস দপ্তর। ৯৯৯ নম্বরে কল করেও মেলেনি ফায়ারসার্ভিসের সেবা।
আজিজুর রহমান নামে ওমর ফারুকের এক স্বজন জানান, সকালে ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে পুরো আগুন পুরো বসতভিটায় ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেন, বেশ কয়েকবার হরিণাকুণ্ডু ফায়ারসার্ভিসের নাম্বারে ফোন করেন কিন্তু তারা রিসিভ করেননি। পরে তিনি ৯৯৯ নম্বরে কল করেন। এরপর ফায়ারসার্ভিস থেকে তাঁদের ফোন দেওয়া হয়। কিন্তু তার আগেই পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
জুয়েল নামে স্থানীয় এক যুবক জানান, আগুন লাগার পর ফায়ারসার্ভিসকে ফোন দিয়ে না পেয়ে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করেও পারেনি।
ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুক জানান, আগুনে তাঁর ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা, আসবাব, টিভি ও ফ্রিজ, ঘরের টিনের চালাসহ সবকিছু পুড়ে গেছে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হরিণাকুণ্ডু ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. জামাল উদ্দিন ফোন না ধরার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের জরুরিসেবার নাম্বারটা পরিবর্তন করেছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং জনপ্রতিনিধিদের কাছে নতুন নাম্বার দেওয়া হয়েছে। সম্ভবত তাঁরা আগের নাম্বারে ফোন করে পাননি। পরে ঢাকা থেকে খবর পেয়ে সেখানে পৌছানোর আগেই ওই আগুন নিভে গেছে বলে জানতে পেরে আমরা ফেরত এসেছি।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন