ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভেদরগঞ্জে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৪ বিকাল ৫:৪৮

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আরসিসি রাস্তা নিম্নমানের কাজ হওয়ায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাস্তা পরিদর্শনে এসে অনিয়মের সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দিলেন উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী।শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ডি এম খালী ইউনিয়নের ডিএমখালী বাজার সংলগ্ন মাঝি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ কাশিমপুর ভায়া ডি এম খালী ইউপি অফিস পর্যন্ত পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার কাজের জন্য সোয়া ১০ কোটি টাকার বরাদ্দ পেয়ে কাজ শুরু করেন মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারের প্রতিষ্ঠান।

নিম্নমানের কাজ নিয়ে ডি এম খালী ইউনিয়নের মাদবর কান্দি গ্রামের নুরে আলম সিদ্দিক, ইউপি সদস্য হারুন উর রশীদ টুলু মাঝি, ইউপি সদস্য নাজমুল হাসান মন্টু মুন্সিসহ মাঝি কান্দি গ্রামের স্থানীয়দের অভিযোগ ‘বালু, পাথর ও সিমেন্টের মিশ্রণে পুকুর চুরি হচ্ছে। প্রথম দিকে চার বস্তা পাথর, বালু দুই ও এক বস্তা সিমেন্ট দিয়ে মসলা মিশ্রণ করা হলেও এখন পাথর ছয়, বালু চার ও এক বস্তা সিমেন্ট দিয়ে মিশ্রণ করে দায়সারাভাবে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান’।

এ বিষয়ে ডি এম খালী ইউনিয়নের ইউপি সদস্য হারুন উর রশীদ টুলু মাঝি, একাধিক স্থানে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফাঁটল ধরেছে। চলমান ঢালাই কাজ শেষ না হতেই ফাঁটল ধরে ঢালাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কাজে পুকুর চুরি চলছে। খাঁচায় রড় কম দেওয়া হচ্ছে। এবং কোন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার না থাকা অবস্থায় ডালাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের সন্দেহ হলে আমরা তাদের কাজে বাধা দেই।

এদিকে এই নিম্নমানের কাজের প্রতিবাদে সোশাল মিডিয়া ফেসবুকেও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করে সংযোগ করা সম্ভব হয়নি।

ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সকাল থেকে রাস্তার ব্যাপারে অনেকেই অভিযোগ দিয়েছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাস্তা পরিদর্শনে গিয়ে সত্যতা পাওয়া গেছে এবং অফিসের লোকজনকে না জানিয়ে ঢালাই শুরু করায় কাজ বন্ধ করা হয়েছ।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা