উপজেলা পরিষদ নির্বাচন: ভেদরগঞ্জের নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী
এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী ৪ মে। এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে আগামী ৪ মে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরক্ষণে এমন ঘোষণা আসলে একটা স্বস্তির বার্তা বয়ে আনে সাধারণ মানুষের মনে। এবারের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তের কারণে দলীয় পরিচয়ের বাইরেও অনেকে প্রার্থী হওয়ার আশায় প্রচারণা শুরু করেছেন।
এখন পর্যন্ত চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর নাম শোনা যায় এবং মাঠে বিরামহীন কাজ করতে দেখা গেছে তাদের। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবির মোল্লা, অন্যজন হচ্ছে সখিপুর থানা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য চরভাগা ইউনিয়নের ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম।
সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে নিজেদের পরিচয় তুলে ধরছেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া কামনা করছেন। বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রার্থিতা জানান দিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। কেউ কেউ এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। সম্ভাব্য প্রার্থীদের এমন আগাম প্রচারে সরব হয়ে উঠেছে পুরো ভেদরগঞ্জ উপজেলা।
এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীর কর্মী-সমর্থকরাও তাদের পছন্দের ব্যক্তির জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। কিছু কিছু প্রার্থী উঠান বৈঠক ও কর্মী সমাবেশও শুরু করছেন।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বললে তারা জানান, তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে ভেদরগঞ্জে অতীত ও বর্তমান বিষয়ের ওপর বিবেচনা করে যাকে সব সময় জনসাধারণ কাছে পায় এরকম একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন কবির মোল্লা বলেন, উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে দু দুইবার উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মানুষ আমাকে রায় দিয়েছিল। এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছি। আমারা জনসাধারণের ভালো-মন্দ কথার গুরুত্ব দিই। মানুষ আমাদের ভালোবাসে। আমার বিশ্বাস আগামী ৪ মে উপজেলা পরিষদ নির্বাচনে ভেদরগঞ্জের সর্বস্তরের মানুষ আমাকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করবেন, ইনশাল্লাহ।
এদিকে ইঞ্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম বলেন, আমি নতুন প্রার্থী। উপজেলার যেখানেই যাচ্ছি জনগণ আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছে। জনগণ পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য- এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৬২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৯ হাজার ৭৯৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৯ হাজার ৮৬২ জন।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.