কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপিত
যশোরের কেশবপুরে পরিত্রাণের আয়োজনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ২১ মার্চ সকালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) কেশবপুর উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন, র্যালী ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে মানববন্ধনে বক্তৃতা করেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ো ভাই,পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিএসও কোয়ালিশনের উপজেলা শাখার সভাপতি সুফিয়া পারভীন শিখা প্রমুখ। মানববন্ধনে জাতীয় সংসদে “বৈষম্য বিলোপ আইন” পাশ সহ দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য কোটা সহ সকল সরকারী সূযোগ-সুবিধা প্রদানের দাবী জানানো হয়। বেসরকারী মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)আয়োজন ও খ্রিস্টিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত মানববন্ধন শেষে অংশগ্রহনকারীরা র্যালী সহকারে যশোর-চুকনগর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সমবেত হয়। এরপর বাংলাদেশ দলিত পরিষদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী বিলটি অনতিবিলম্বে জাতীয় সংসদে পাসের দাবিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান