মোহাম্মদপুর ধানমন্ডি এলাকা থেকে দেশীয় অস্ত্র সহ ২৫ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
রাজধানীর মোহাম্মাদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ৫টি “কিশোর গ্যাং গ্রুপের ২৫ জন’কে গ্রেফতার করেছে র্যাব-২ উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র।
রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বেশ কয়েকটি ‘কিশোর গ্যাং’ গ্রুপের সদস্য কর্তৃক চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করা যায়। এ সকল সন্ত্রাসীদের হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক সাধারণ ডায়েরী ও মামলা হয়। বিভিন্ন ‘কিশোর গ্যাং’ এর সন্ত্রাসীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে এক গ্রুপের অপর গ্রুপের সাথে সংঘাতে জড়িয়ে মারামারি ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার প্রবণতাও লক্ষ্য করা যায়। অতি সম্প্রতি মোহাম্মদপুর ও ধানমন্ডি এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে তথ্য পায় র্যাব। এর ফলশ্রুতিতে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়।
এবিষয় র্যাব বলেন, গতকাল ২৩ মার্চ র্যাব-২ এর একাধিক আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে।ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত কিশোর গ্যাং “আক্তার গ্রুপের এর অন্যতম মূলহোতা মোঃ আক্তার (২৪) ও তার সহযোগী মোঃ শাকিল (১৯) মোঃ রাসেল (২০) মোঃ ফয়সাল(১৯) মোঃ আশিক(২৩) কিশোর গ্যাং “মাসুম গ্যাং এর প্রধান ও ২টি মামলার আসামি মোঃ মাসুম (২৫) তার সহযোগী ১টি মামলার আসামি মোঃ শাওন (২৩), কিশোর গ্যাং “পিনিক গ্রুপের” গ্যাং লিডার হাসান (২৯) ও তার সহযোগী মোঃ মেহেদী হাসান ওরফে রবিন (২৫) মোঃ আনোয়ার হোসেন (২২) মোঃ ইমন ওরফে আরকত (২১), কিশোর গ্যাং বাপ্পী গ্রুপের এর গ্যাং লিডার মোঃ বাপ্পি (২৭) ও তার সহযোগী মোঃ আব্দুল জলিল (২৭), মোঃ আশরাফুল (২২) এবং কিশোর গ্যাং লিমন গ্রুপের এর মূলহোতা মোঃ লিমন (২২) ও তার সহযোগী মোঃ ফয়সাল প্রকাশ আলিম (২৫), মোঃ রাকিব প্রকাশ আকরান (১৯), মোঃ সুমন (২৩), মোঃ ফিরোজ (৩২), মোঃ সুজন মৃধা (৩২), মোঃ মমিন ইসলাম (২০), মোঃ নয়ন (১৯), মোঃ জুয়েল (২৩) মোঃ সুমন মিয়া (২১) মোঃ রাবেল মিয়া (২২) বিশেষ এক অভিযানে এদের কে, গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানামন্ডি এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো এঁরা। উল্লেখিত গ্রæপের সন্ত্রাসীরা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে চাপাতিসহ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, বেড়িবাঁধ, আদাবর, মোহাম্মদপুরসহ এর পাশর্বর্তী এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারামারিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো।
এবিষয় আইনশৃঙ্খলা বাহিনী বলে, বলেন এদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে থানায় থানায় একেকজনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও তারা মাদক সেবনসহ বর্ণিত এলাকাসমূহে মাদক ব্যবসার সাথেও জড়িত ছিল। গ্রেফতারকৃতরা দিনের বেলায় গাড়ীর ড্রাইভার, হেলপার, দোকানের কর্মচারী, নির্মাণ শ্রমিক, পুরাতন মালামাল ক্রেতা, সবজি বিক্রেতা ইত্যাদি পেশার আড়ালে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ