ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিউমার্কেটের ফুটপাত হকার মুক্তে পুলিশের ফের উচ্ছেদ অভিযান


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ২৭-৩-২০২৪ রাত ১১:৪৭

রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তার পাশে ফুটপাতে থাকা অবৈধ দোকান উচ্ছেদে ফের অভিযান পরিচালনা করেছে নিউমার্কেট থানা পুলিশ।

বুধবার (২৭মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এই বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নাগরিকদের স্বাচ্ছন্দে হাঁটাচলার সুবিধার জন্য ফুটপাত তৈরি করেছে সরকার।ঢাকা মহানগরীর প্রায় সব ফুটপাত দিয়ে এখন আর পথচারীদের হাঁটার পরিবেশ  নেই।বিশেষ করে ঈদ'কে সামনে রেখে  জনদুর্ভোগ লাঘবে নিউমার্কেট থানাধীন এলাকার ফুটপাত দখল মুক্ত করে জনগণের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে এবং দখলদারদের সতর্ক করা হয়েছে। পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখল মুক্ত রাখতে নিউমার্কেট থানায় প্রায় ৫০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যারা থানা পুলিশের অধীনে থেকে ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছে।অভিযানের এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, ফুটপাতে অবৈধ দোকান থাকার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। পথচারীদের চলাচলেও সমস্যা হচ্ছে। হকার উচ্ছেদে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। সরাসরি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে এটির নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

উল্লেখ্য সরেজমি নিয়ে দেখা যায়, ফুটপাত অপসারণ প্রসঙ্গে - ঈদ  কেনাকাটা করতে আসা মিরপুর থেকে আগত জনাব ইয়াসির আরাফাত বলেন, ফুটপাত জুড়ে হকার থাকায় ফুটপাতের উপর দিয়ে চলাচল করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। এভাবে জ্যাম ভিড় ঠেলে চলাচল করতে গিয়ে গত সপ্তাহে আমার মানিব্যাগ ও ফোনটি হারিয়েছে। প্রশাসনের উচিত নিয়মিত এ অভিযান পরিচালনা করা।  

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জৈনিক ব্যক্তি  বলেন, ফুটপাত জুড়ে হকার থাকার কারণে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে আর এসব ফুটপাতকে ঘিরে চলে দফায় - দফায়  চাঁদাবাজি এবং এসবের নিয়ন্ত্রণও করছে বর্তমান সরকার দলীয় রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু নামধারী অসাধু নেতাকর্মীরা। যেখান থেকে প্রতিনিয়ত উঠছে লক্ষ লক্ষ টাকা। তাছাড়া এসব ফুটপাত দখল করে সারি সারি দোকান বসে কিভাবে? 
প্রতিনিয়তই ঘটছে দূরদূরান্ত থেকে আসা ক্রেতাদের মানিব্যাগ, ফোন, স্বর্ণালংকার ও অর্থ ছিনতাই এর মত ঘটনা।  তবে পুলিশ প্রশাসন  ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার যে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা এখন স্বস্তিতে হাঁটাচলা করতে পারব। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। ধানমন্ডি থেকে আসা সালিমা জান্নাত নীরা বলেন,হকাররা এমনভাবে ফুটপাত এর দু'পাশে দখল করে বসে আছে যেন নির্বিঘ্নে হাঁটাচলা করাই মুশকিল। পুলিশ হকারদের'কে ফুটপাত হতে অপসারণ করায় চলাচলের রাস্তা এখন অনেক প্রশস্ত হয়ে গেছে। আরামে হাঁটাচলা করতে পারছি। ধন্যবাদ জানাই নিউমার্কেট থানা পুলিশকে এমন মহতী ও সাহসী উদ্যোগ গ্রহণ করবার জন্য।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল