পাঁচ দিনেই সালথার ভ্যানচালক হত্যা রহস্য উদ্ঘাটন
ফরিদপুরের সালথার মীরকান্দি গ্রামের ভ্যানচালক লাভলু ফকিরকে (৪০) হত্যা করে তার ভ্যানগাড়ি লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। লুট হওয়া ওই ভ্যানগাড়িটির কিছু যন্ত্রাংশও উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাে. তরিকুল ইসলামিএ তথ্য জানান।
তিনি জানান, হত্যা মামলা দায়েরের পাঁচ দিনের মধ্যেই এ ঘটনার রহস্য উম্মােচন করল সালথা থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী পুলিশ। আটককৃতরা হলাে- মীরকান্দি গ্রামের মৃত মােফাজ্জল ফকিরের ছেলে হাতেম ফকির (৩২), একই গ্রামের সাবেক মেম্বার ভুট্ট মাতুব্বরের ছেলে সােহাগ মাতুব্বর (২২), কুদ্দুস মীরের ছেলে মিলন মীর (২৫), দক্ষিণ আটঘর গ্রামের মৃত তাজু গাজীর ছেলে ওহিদ গাজী (৩২) ও বােয়ালমারীর সুগন্ধি গ্রামের আকুব্বর খানের ছেলে আজিজুল খান (২৬)। সােমবার (১৬ আগস্ট) রাত পর্যন্ত বিভিন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ৯ আগস্ট রাতে সালথার মীরকান্দি গ্রামের হােসেন ফকিরের ছেলে লাভলুকে খুন করে তার ভ্যানগাড়িটি লুট করা হয়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী হনুফা বেগম ১২ আগস্ট সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাে. তরিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে আরো জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী ডাঙ্গীরপাড় পাকা রাস্তার ওপর লাভলু ফকিরের কাছ থেকে ১৫ হাজার টাকা ও ভ্যানগাড়িটি কেড়ে নেয় আসামিরা। এরপর তাকে হত্যা করে লাশ পার্শ্ববর্তী মিল মাঠের ডােবায় ফেলে রাখে। আটক আসামিরা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। লুট করা টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং ভ্যানগাড়িটির বিভিন্ন অংশ খুলে আলাদা করে লুকিয়ে রাখে। গ্রেফতারের পর আসামিদের দেয়া তথ্যমতে ভ্যানগাড়িটির এসব অংশ উদ্ধার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied