ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ঢাকা সিটি কে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়তে চাই -এমপি ফেরদৌস আহমেদ


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ২৯-৩-২০২৪ দুপুর ৪:৪৪

মাহে রমজানের প্রথম দিন থেকেই অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করে আসছেন ১৮ নং ওয়ার্ড নিউ মার্কেট থানা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। তারই 
ধারাবাহিকতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮ নং ওয়ার্ড নিউ মার্কেট থানা আওয়ামী লীগ আয়োজন করে এক বিশেষ আলোচনা সভা ও নেতাকর্মীদের মাঝে ইফতারের বিতরণ।

বৃহস্পতিবার (২৮মার্চ) নীলক্ষেত বাবুপুরা বই মার্কেটের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব শেখ ফজলে নূর তাপস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১০ আসনের মাননীয় এমপি জনাব ফেরদৌস আহমেদ।

অনুষ্ঠানে জনাব ফেরদৌস আহমেদ বলেন,দেশনেত্রীর হাতকে শক্তিশালী করতে ঢাকা-১০ আসনের নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এ প্রচেষ্টা যেন অব্যাহত থাকে এই কামনায় করেন। তিনি আরো বলেন, ঢাকা সিটি কে যেন একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহব্বান জানাই। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড  কাউন্সিলর জনাব আ স ম ফেরদৌস আলম সহ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,নিউমার্কেট থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ বিপ্লব সরকার।

এমএসএম / এমএসএম

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত