ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় সড়ক ও জনপদের সরকারি সম্পত্তি ভূমিদস্যদের হাত থেকে রক্ষার জন্য এলাকাবাসীর মানববন্ধন


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ৩০-৩-২০২৪ বিকাল ৫:৪০

রাজধানীর ডেমরার পাইটি ও দেইল্লা মৌজায় অবস্থিত সড়ক ও জনপথ অধিদপ্তরের  ৩ দশমিক ৭২ একর জমি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষার জন্য মানববন্ধন করেছেনএলাকাবাসী।

 ডিএসসির ৭০ নং ওয়ার্ডের পাইটি ঝুম গার্মেন্টসের সংলগ্নে এ মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়। ডিএসসিসির ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাজহারুল হকের সভাপতিত্বে ও মোয়াজ্জেম হোসেন খানের সঞ্চালনায়  মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন, সোয়াইব পাপ্পু,  রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, আবুল হোসেন সহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন  দীর্ঘদিন থেকে উক্ত জমিতে সরকারিভাবে হাসপাতাল, খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণের দাবী করে আসছে এলাকাবাসী।

এলাকায় সরকারিভাবে হাসপাতাল খেলার মাঠ ও শিশুদের জন্য পার্ক  নির্মাণ করা হলে জনগণ ভীষণভাবে উপকৃত হবে। কিন্তু ওই জমিতে সড়ক ও জনপদের মামলা থাকা সত্ত্বেও আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এ জমি দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে একটি চক্র।তার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ বিষয়ে এলাকাবাসী সড়ক ও জনপথসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর মানববন্ধনের খবর পেয়েছি। ওই জায়গায় যদি আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল