কেশবপুরে কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোরের কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রামের গাছতলা মন্দির প্রঙ্গনে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। গত রোববার দুপুরে কৃষিই সমৃদ্ধি এই বিষয়টিকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি রবি মৌসুমে বাস্তবায়িত প্রদর্শনীর ওই কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায় ।
উপ-সহকারী কৃষি অফিসার কিশোর কুমার দাস-এর সার্বিক তত্ত্বাবধানে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. প্রশান্ত কুমার তরফদারের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি অফিসার দীপজয় বিশ্বাস-এর সঞ্চালনায় ঔষধি ফসল উৎপাদন (মাসরুম) -এর উপর আলোচনা করেন, যশোর জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মন্ডল, কৃষিবিদ ড. সুশান্ত কুমার তরফদার, কেশবপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অত্র এলাকার ইউপি সদস্য কামরুল ইসলাম, প্রেসক্লাব কেশবপুর সহ-সভাপতি পরেশ দেবনাথ, প্রেসক্লাব কেশবপুর দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, শিক্ষক অরুণ কুমার বিশ্বাস, সার ও কীটনাশক বিক্রেতা বাসুদেব দাস, অগ্নি শেখর মল্লিক- সহ শতাধিক কৃষক।
এসময় কর্মকর্তারা বসুন্তিয়া গ্রামের কামনা রাণী মল্লিকের বাড়ীতে নিরাপদ উচ্চমূল্য ঔষধি ফসল উৎপাদন (মাসরুম) প্রদর্শনী দেখেন এবং তাকে আরও উদ্বুদ্ধ করেন। মাসরুম ফসল চাষী কামনা রাণী মল্লিক জানান, তিনি স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে গত নভেম্বর মাসে ওয়েস্টার পিও-২ জাতের ১'শ টি মাদার মাসরুম নিয়ে চাষ শুরু করি এবং দুই কিস্তিতে ২১ কেজি মাসরুম বিক্রি করেন। এছাড়াও তৃতীয় কিস্তিতে তিনি ১০/১২ কেজি মাসরুম পাবেন বলে আশা করছেন। এ পর্যন্ত তিনি অসিমা মল্লিক, অঞ্জলি মল্লিক, নিপা সরকার, অঞ্জনা দাস-সহ ১০/১২ জনকে এই চাষে উদ্বুদ্ধ করেছেন বলে জানান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান