ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শান্তিগঞ্জে টানা বৃষ্টিতে বাড়ছে পানি, জনদুর্ভোগ চরমে


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৮-২০২১ বিকাল ৫:১২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় টানা কয়েক দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টিনের ঘরে রিমঝিম বৃষ্টির শব্দে ঘুমাতে ভালো লাগলেও বজ্রপাতের প্রচণ্ড শব্দে ঘুম থেকে চমকে উঠছে শিশু-কিশোরসহ বয়স্করাও। কখনো গুঁড়িগুঁড়ি, কখনো হালকা আবার কখনো ভারি বর্ষণ হচ্ছে গোটা উপজেলাজুড়ে। এ কারণে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার পথে। খাল, বিল, মাঠ, ফসলি জমি ও পুকুরগুলো বৃষ্টির পানিতে টইটুম্বুর হয়ে গেছে।
 
সরেজমিন দেখা যায়, অবিরাম বৃষ্টি হওয়ায় উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ এলাকায় কৃষকের লাগানো শীতকালীন আগাম সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে সবজির বাজারে। সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ। একদিকে করোনা, অন্যদিকে টানা বৃষ্টি; সব মিলিয়ে নাকাল শ্রমজীবী মানুষেরা।  তারা যেতে পারছে না কাজে, জোগাতে পারছে না খাবার।
 
সুলতানপুর এলাকার দিনমজুর বকর জানান, আজ ৫ দিন হয় বৃষ্টির কারণে কাজে যেতে পারিনি। সংসার চলছে না। খুব কষ্টে আছি।
 
শান্তিগঞ্জ বাজারে কথা হয় কামরুজ্জামানের সাথে। তিনি রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। কামরুজ্জামান জানান, সকালে আকাশ একটু ভালো মনে হলো তাই এসেছি কাজের সন্ধানে। কিন্তু ঠিকই বৃষ্টি শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে বসা, কোনো কাজ নেই হাতে। বৃষ্টি আর কিছুদিন থাকলে হয়তো না খেয়ে থাকতে হবে।
 
অটোরিকসাচালক আরমান আলী বলেন, অবিরাম বৃষ্টি হওয়ায় প্যাসেঞ্জার কম। খুব অভাবে আছি।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬