ফরিদপুরে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু
ফরিদপুরে করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত ৬ জন এবং উপসর্গের ৪ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৯ জন। একই সময়ে ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৩২। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৯৪১ জনে।
ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার তানসীভ জুবায়ের নাদিম মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জানান, মৃত ১০ জনের মধ্যে ফরিদপুরের দুজন, গোপালগঞ্জের একজন, মাগুরার একজন, রাজবাড়ীর তিনজন এবং মাদারীপুরের তিনজন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, পিসিআর ল্যাবে শনাক্ত ৫৪ জনের মধ্যে ভাঙ্গায় ১২, বোয়ালমারীতে এক, নগরকান্দায় ছয়, মধুখালীতে চার, সদরপুরে তিন, চরভদ্রাসনে পাঁচ এবং ফরিদপুর সদরে ২৩ জন রয়েছেন। বাকি সাতজনের শনাক্ত হয়েছে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৭৪ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ১২৫ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৭৯ জন।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied