ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উত্তর শাহজাহানপুরের ফারুক ভাই: মানবতার কল্যাণকামী প্রচার-বিমুখ মানব


কে আই তাজ photo কে আই তাজ
প্রকাশিত: ৫-৪-২০২৪ দুপুর ৩:৪০

রাজধানীর উত্তর শাহজাহানপুরের আমতলা জামে মসজিদ কমিটির ৮ বছরের চলমান সফল সভাপতি, আবার ষাটের দশকের শেখ কামালের সহপাঠী-বন্ধু- এক বাক্যে এই হল এ. কে. এম. আব্দুর রহিম (ফারুক) এর পরিচয়। ১৯৫০ সালে পয়লা ফেব্রুয়ারী জন্মলাভ করেন তিনি। তার পৈত্রিক নিবাস নোয়াখালী, বাবা ছিলেন  সনামধন্য পুলিশ সুপার। শৈশব থেকে বেড়ে ওঠা তাই কঠিন আদর্শের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে পড়াকালে বংগবন্ধু তনয় শেখ কামালের সাথে তার সখ্যতা গড়ে ওঠে সহপাঠী হওয়ার কারণে। একত্রে মানব হিতকর কাজে দেখা যায় তাদের৷ কবি সুফিয়া কামালের টিমে রেড ক্রিসেন্ট এর সেবা মূলক কাজেও ব্যতিব্যস্ত থাকতেন জনাব ফারুক। 

৭১ এর জলোচ্ছাস কালীন সাইক্লোন শেল্টারে সেচ্ছাসেবী ভূমিকায় জনাব ফারুক উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে ভীষণ কার্যকর সহযোগিতা করেছেন তিনি। এসবের রেশ পড়েছে গোটা জীবনে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য এ. কে. এম. আব্দুর রহিম (ফারুক)। আপাদমস্তক ব্যবসায়ী পেশায় থেকেও দান-দক্ষিণা ও জনকল্যাণমূলক কাজে অনন্য তিনি৷
 
উত্তর শাহজাহানপুর আমতলা জামে মসজিদের আধুনিকায়নে তার অবদান চির-সীকার্য। সুদৃশ্য সুউচ্চ মিনার নির্মাণ থেকে আরম্ভ করে ওযু খানার আধুনিকায়ন, নসজিদের ৩য় তলা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত করা, লাশঘরে লাশের সংরক্ষণের জন্য এসি স্থাপন, জানাজা ঘরের পরিবেশ উন্নয়ন, গীজার লাগানো, নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রতি তলায় স্থাপন সহ অসংখ্য উল্লেখযোগ্য কাজের উদ্যোক্তা এই কমিটির সভাপতি জনাব ফারুক৷ ফান্ড, টাকা উত্তোলন ও হাদিয়া সংক্রান্ত জবাবদিহিতা ও সচ্ছতা নিশ্চিত করণে তার লৌহমানবীয় ভূমিকা অতুলনীয়। উক্ত নসজিদের সৌন্দর্য বর্ধনে নয়নাভিরাম টাইলস, মনোরম ঝাড়বাতি লাগানো সহ ব্যক্তিগতভাবে সুদূরপ্রসারী সব পদক্ষেপ নিয়েছিলেন তিনি৷ 

এর বাইরেও নোয়াখালী, চট্টগ্রাম, কিশোরগঞ্জ এবং উত্তর বংগে কয়েকটি মসজিদের প্রতিষ্ঠাতা এই মহানুভব ব্যক্তি। হজ্জ সফর করার সৌভাগ্যও হয়েছে তার। যতদিন জীবিত আছেন, ততদিন এহেন কল্যাণকর কাজের সাথে নিজেকে সদা সম্পৃক্ত রাখতে চান উঁচু মনের অধিকারী এ. কে. এম. আব্দুর রহিম ফারুক।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার