ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের মাস্ক হস্তান্তর


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৭-৮-২০২১ বিকাল ৭:৩৩
‘প্রয়োজনে মাস্ক পরি, করোনা ভাইরাস প্রতিরোধ করি’- এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে মাসব্যাপী মাস্ক বিতরণসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ  উপলক্ষে মঙ্গলবার (১৭ ‍আগস্ট) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব (মাঠপাড়া) কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মণ্ডল এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামালসহ অন্য সদস্যদের কাছে এক হাজার মাস্ক হস্তান্তর করে সংগঠনটি।  
 
প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক বাবুল বেপারি এবং কমিটির সকলের সহযোগিতায় সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা মুন্সীগঞ্জ জেলার ৬ উপজেলায় ৬ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবে ‍এক হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য দেয়া হয়। 
 
এ সময় প্রবাসী ও ফেরত প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সফিউদ্দিন ভান্ডারি, উপদেষ্টা সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন শিহাব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কামাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সৈয়দ মাহবুবুর রহমান, অনলাইন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বিপ্লব হাসানের কাছে উক্ত মাস্ক হস্তান্তর করা হয়। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার