কাউন্সিলর আসিফ আহমেদের পক্ষ থেকে দ্বিতীয়বার ঈদ সামগ্রী বিতরণ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ। রবিবার ৭ এপ্রিল দুপুরের দিকে ২ হাজার লোকের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।পবিত্র রমজানের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তর সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ এর আগেও ৭০০ পরিবারকে, ঈদ উপহার দিয়েছিলেন। তারমধ্যে ছিলো শাড়ি লুঙ্গী ও অন্যান্য বস্ত্র।
আবার সেমাই চিনি তেল দুধ ও অন্যান্য ঈদ সামগ্রী উপহার দেন স্থানীয়দের মাঝে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের এমপি জাহাঙ্গীর কবির নানক। পাট ও বস্ত্র মন্ত্রনালয়ে মন্ত্রী। এসময় স্থানীয়দের ঈদের শুভেচ্ছাও জানান মন্ত্রী।

গত (৬ এপ্রিল) সকালে কাউন্সিলরের নিজ কার্যালয় ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়। তখনও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঢাকা (১৩ আসনের এমপি) পাট ও বস্ত্র মন্ত্রনালয়ে মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিক তুহিন।
কাউন্সিলর বলেন,মাহে রমজান আল্লাহর অশেষ নিয়ামতের মধ্য দিয়ে বিশেষ নিয়ামতে শেষ হয়। রহমত, মাগফেরাত ও নাজাতের মধ্যে দিয়ে শেষ হয় পবিত্র রমজান মাস। এর পর পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই খুশি তাই ওয়ার্ডের সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই ঈদ সামগ্রী উপহার দিলেন বলে,জানান কাউন্সিলর।

শুধু ঈদেই নয় যেকোনো সময়ই সাধারণ জনগণের পাশে থাকেন এই কাউন্সিলর। দেশের যেকোনো দুর্যোগের সময়,যেমম করোনাকালেও তার ভুমিকা ছিল অপরিসীম তিনি সবসময়ই জনগণ বান্ধব একজন কাউন্সিলর বলে উল্লেখ করেন স্থানীয় জনগণ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড এর আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
এসময় কাউন্সিলর বলেন,এই মাগফেরাতের মাসে আত্ম-সংযম ও সিয়াম সাধনায় নিজেকে শতভাগ আল্লাহর ইবাদতে নিয়োজিত করতে হবে এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
এমএসএম / এমএসএম
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা
ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা