কেশবপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে ভুমীহীন সাইফুলের অভিযোগ
যশোর কেশবপুর উপজেলার কাশিমপুর মৌজার খতিয়ান নং ১/৩ এর পানি উন্নয়ন বোর্ডের ১৬৭৪ নং দাগের জমিতে বসত ভিটা তৈরী করে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে বসবাস করছেন ভূমিহীন সাইফুল ইসলাম। পাশের দাগ ১৪২ নং মৌজার ১/১খতিয়ানের ১৬৭৫ নং দাগের দখলকারী ফারুক হোসেন গাজী ও মোস্তাক গাজীর জমির উপর দিয়ে পরিবারের আসা যাওয়ার একমাত্র পথ সাইফুলের। উক্ত জমি দিয়ে যাতায়াতে বাধা প্রদানকারী ও যবর দখলকারী প্রভাবশালীদের বিরুদ্ধে ভুমীহীন সাইফুল ইসলাম কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার'র দপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে যানাগেছে, কেশবপুর উপজেলাধীন ১৪২ নং কাশিমপুর মৌজার ১/৩ খতিয়ান এর পানি উন্নয়ন বোর্ডের ১৬৭৪ নং দাগের জমিতে বসত ভিটা তৈরী করে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে বসবাস করছেন ভুমীহীন সাইফুল ইসলাম। তার বসত বাড়ীতে যাওয়া আসার একমাত্র পথ যশোর জেলার কেশবপুর উপজেলাধীন ১৪২ নং কাশিমপুর মৌজার ১/১ খতিয়ান এর ১৬৭৫ নং দাগের ০৫ (পাঁচ) শতক জমি উপর দিয়ে। উক্ত ১৬৭৫ নং দাগের জমির উপর দিয়ে তার পরিবার ও এলাকার বহু লোক যাতায়াত করে আসছে দির্ঘদিন। উক্ত ১৬৭৫ নং দাগের পূর্ব পাশে ১৬৭৬ দাগের জমি মৃত জামছেদ মোড়ল ও পশ্চিম পার্শ্বে ১৬৭৩ মৃত কফেল মোড়ল জমি দখল করে আসছে। উক্ত ১৪২ নং কাশিমপুর মৌজার ১/১ খতিয়ান এর ১৬৭৫ নং দাগের ০৫ (পাঁচ) শতক জমি বহু বছর আগে থেকে খাস খতিয়নে আছে । বিবাদীগণ প্রভাবশালী হওয়ায় বহু বছর আগে থেকে জোর পূর্বক ওই জমি ভোগ দখল করে আসছে। তাদের ভয়ে এলাকার কোন লোক তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। এলাকার কৃষকদের চলাচলের একমাত্রই রাস্তা। বিবাদীগণ প্রায়সময় জমির সিমানা ঘিরে দেয়। বসবাসরত ভুমীহীন সাইফুল ইসলাম বাধা নিষেধ করলে প্রায় মারধর করতে আসে ও ভয়ভীতি দেখায়। উক্ত সরকারী খাস জমির উপর দিয়ে এলাকার কৃষক ও বসবাসরত ভূমিহীন সাইফুল ইসলামের যাতাতের রাস্তাটি স্থায়ীকরণ হয় তার জন্য কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার'র দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এলাকার প্রভাবশালী দখলকারী মৃত আমীর আলী গাজীর ছেলে ফারুক হোসেন ও মোস্তাকের বিরুদ্ধে ভূমিহীন সাইফুল ইসলাম নিজে বাদী হয়ে ওই অভিযোগ দায়ের করেন।
ফারুক হোসেন বলেন, এস এ রেকর্ড আমার দার নামে ছিল। পরবর্তী আর এস রেকর্ডের সময় আমাদের নামে রেকর্ড না হয়ে সরকারের ১/১ খতিয়ানে চলে যায়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা