ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সপ্তাহ অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ৩:৫৪
"প্রাণিসম্পদে ভরবো দেশ, "গড়বো স্মার্ট বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরের কেশবপুরে একদিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা -২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১০ টায় কেশবপুর সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ওই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ তানভির হোসেন এর   সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু'র সঞ্চালনায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার স্বাগত বক্তৃতা করেন।  
প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, প্রেসক্লাব কেশবপুর'র সাধারণ সম্পাদক শামিম আক্তার মুকুল ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু হুরাইরা রাসেল, খামারিদের মধ্যে, শম্ভুনাথ বিশ্ব প্রমুখ। এসময় উপস্থিত খামারিদের সনদ পত্র ও চেক বিতরণ করা হয়। 
উল্লেখ্য ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেশব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে অনুষ্ঠানের অতিথি, গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষ  ও খামারিদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক