ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৪ বিকাল ৭:৩৯
বগুড়ার নন্দীগ্রামে হেল্থ কেয়ার এন্ড ডায়াগনষ্ট্রিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃত নবজাতকের নানা পৌর এলাকার গুন্দইল গ্রামের এলিম হোসেনের ছেলে মিলন হোসেন বাদী হয়ে ক্লিনিকের মালিক মাছুদ হোসেনের বিরুদ্ধে গত ১২ এপ্রিল থানায় এবং ১৮ এপ্রিল বগুড়া সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযোগে বলা হয়, লিমন হোসেন তার অন্তসত্বা মেয়েকে নিয়ে হেল্থকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করাতে যান। এসময় ক্লিনিকের পরিচালক মাছুদ হোসেন সনোলজিষ্ট বিশেষজ্ঞ ছাড়াই নিজে সনোলজিষ্ট বিশেষজ্ঞ সেজে আল্ট্রাসনোগ্রাফি করেন এবং আগামী ৫ মে বাচ্চা হওয়ার তারিখ জানান। এরপর দ্বিতীয়বার আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ক্লিনিকের মালিক মাছুদ হোসেন বাচ্চা হওয়ার তারিখ উল্লেখ করেন ২৭ এপ্রিল। পরবর্তীতে গত ৮ এপ্রিল বিকেল ৩টায় মেয়ের শারীরিক চেকআপ করাতে মেয়েকে নিয়ে ক্লিনিকে যান মিলন হোসেন। এসময় ক্লিনিকের মালিক মাছুদ হোসেন পুনরায় আল্ট্রাসনোগ্রাফি করান এবং মুহুর্তে ক্লিনিকে ভর্তি হতে বলেন। সেই সাথে মেয়ের স্বাভাবিক বাচ্চা হওয়ার আশ্বাস দেন। মেয়েকে ভর্তি করার ১ ঘন্টা পর ডঃ শ্রাবনী সরকার মেয়েকে ব্যাথার ইনজেকশন দেন এবং স্যালাইন দেন। ইনজেকশন দেওয়ার ২০ মিনিট পর মেয়েকে সিজার রুমে নিয়ে যান এবং সিজার করেন। সিজার শেষে একটি পুত্র সন্তান হয়েছে বলে জানান ক্লিনিকের মালিক মাছুদ হোসেন। সেই সাথে নবজাতক শিশুটির নিউমোনিয়া হয়েছে একথা বলে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল নবজাতক শিশুটির মৃত্যু হয়। 
 
উক্ত বিষয়ে বাদী মিলন হোসেন বলেন, হেল্থ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এমডি মাছুদ হোসেন ভুল চিকিৎসা ও ভুল পরামর্শ দিয়ে আমার নাতিকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
 
অভিযোগের বিষয়ে অভিযুক্ত হেল্থ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মাছুদ হোসেন বলেন, মা ও নবজাতক আমার ক্লিনিকেই ভর্তি ছিল। পরে বগুড়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে এবং সেখানেই মারা গেছে। এখানে আমরা দায়ী নই।
 
উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনের সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে। 
 
এ বিষয়ে বগুড়া জেলা সিভিল সার্জন সফিউল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ হাতে পেয়েছি, বিষয়টি আমরা খতিয়ে দেখব, উপযুক্ত তথ্য ও প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
 
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হেল্থ কেয়ার ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে আবারও সেই একই ক্লিনিকে ভ্রাম্যমান আদালত আদালত পরিচালনা করে সতর্ক করা হয়েছিল এবং মুচলেকা দিয়ে ছাড় পেয়েছিল হেল্থ কেয়ার ক্লিনিকের পরিচালক মাছুদ হোসেন।

এমএসএম / এমএসএম

আজ কুমিল্লা প্রেসক্লাব ২০২৬-২৮ নির্বাচন, ভোটের মাঠে ১৬ পদে ৩২ প্রার্থীর লড়াই

নবীনগরে প্রাথমিক শিক্ষা ধ্বংসের মুখে: ১২৯ স্কুলে প্রধান শিক্ষক নেই,১১ কর্মকর্তার কাজ করছেন ১ জন!

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে চাচী খুন!

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত