ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে জাল দলিল করার অপরাধে স্কুল শিক্ষক গ্রেপ্তার


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৪ দুপুর ৩:২৭

ঝিনাইদহরে হরিণাকুণ্ডুতে জাল দলিল তৈরি করার অপরাধে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষকের নাম মোকাদ্দেস হোসেন (৪৩)। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের মৃত চাঁদ আলী বিশ^াসের ছেলে। তিনি একই উপজেলার সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার শিক্ষাসনদও জাল বলে অভিযোগ রয়েছে।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসে ওই শিক্ষক উপজেলা ভূমি অফিসে জমির নামজারির জন্য একটি মিসকেস দাথিল করেণ। যার নং৩৩৪। সেখানে তিনি একটি ভূয়া দলিলও দাখিল করেণ। যেটির নং-১৩৫২। তার ওই আবেদনের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় শুনানির জন্য গত ১৬ এপ্রিল দিন ধার্য করলে সেখানে তিনি হাজির না হওয়ায় দলিলটির সঠিকতা যাচাইয়ের জন্য জেলা রেজিস্ট্রারকে একটি চিঠি দেওয়া হয়। একই সাথে  গত ২১এপ্রিল শুনানির জন্য আবারও ওই শিক্ষকেেক ডাকা হয়।
সহকারী কমিশনার নিরুপমা রায় জানান, গোপন সংবাদ ও সন্দেহের কারণে দলিলটির সঠিকতা যাচাইয়ের জন্য চিঠি দেওয়ার পর গত ১৮ এপ্রিল জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়। যার স্মারক নং ১০৪। প্রতিবেদনে দলিলাট ভূয়া বলে জানানো হয়। পরে গত ২১ এপ্রিল আবেদনকারী শুনানির জন্য তার কার্যলয়ে হাজির হন। এ সময় জিজ্ঞাবাদে দলিলটি জাল বলে সে স্বীকার করে। তখন তাকে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের মাধ্যমে একটি মামলা দিয়ে পুলিশে দেওয়া হয়।
মামলার বাদী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের মোহরার শামছুজ্জামান জানান, ওই দলিলটি জাল প্রমাণিত হওয়ার পর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ব্যক্তির বিরুদ্ধে তিনি থানায় মামলা দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় গত রোববার রাতে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক