ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হাজারীবাগ বারৈখালী এলাকায় চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৪:৪৪

রাজধানীর হাজারীবাগ বারৈখালী বেড়িবাঁধ  এলাকায় চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ এপ্রিল হাজারীবাগ বেড়ীবাঁধ বারৈখালী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায়  মামলা হলেও এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি বলে জানান স্থানীয়রা।

শিশুটি ঢাকা মেডিকেল ভর্তি হয়ে চারদিন চিকিৎসা শেষে বর্তমানে বাসায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মেয়েটির বাবার অভিযোগ তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে কিন্তু মামলার এজাহারে দেখা যায়  মামলা হয়েছে ধর্ষণ চেষ্টার। মামলায় উল্লেখ করা হয় (৪) (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত ২০২০) ধর্ষনের চেষ্টার অপরাধ। মামলা নং ১৪/ ১৪০

স্থানীয় সূত্রে জানা যায় ৮ থেকে ৯ মাস ধরে এই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন ভুক্তভোগী পরিবারটি। শিশুটির পিতা বলেন,আমরা এই এলাকায় নতুন এসেছি, আমার মেয়ে রাস্তায় খেলা করছিল এসময় রাব্বি (১৯) নামে একটি ছেলে গরুর খামারের পাশে একটি বাথরুমের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি এপ্রিলের ১৪ তারিখ রাত থেকে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে চারদিন চিকিৎসা নিয়ে বাসায় এসেছে।

স্থনীয় একজন বলেন,ওই শিশুটিকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন আমি রাস্তায় দেখে চকলেট কিনে দিয়েছি, পরবর্তীতে শুনেছি শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এবং বর্তমান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে তিনি আরো বলেন, এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার পরবর্তীতে একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে বলে জানতে পেরেছি। 

ওই মামলায় হাজারীবাগ থানায় ১১ দিন পার হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ সকালের সময়কে বলেন, ঘটনাটি ঈদের পরের ঘটনা, আমি ছুটিতে ছিলাম এসে শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে। আসামি গ্রেফতার হয়েছে কিনা জানিনা, জেনে আমি জানাতে পারবো। ওসি এ-ও বলেন যেহেতু মামলা হয়েছে অবশ্যই আসামি গ্রেফতার হবে।

শিশুটির পিতা অভিযোগ করে বলেন,আমরা গরিব মানুষ,আমাদের বিচার কে করবে?? আমার মেয়ে ১৪ এপ্রিল রাত থেকে  ঢাকা মেডিকেলে ওয়ানস্টপ ক্রাইসিস সিসিইউ তে চারদিন ভর্তি ছিলো। পুলিশের কাছে গেলে প্রথমে অভিযোগ নিয়েছে পরে ধর্ষণ চেষ্টা মামলা নিয়েছে। এখনো আসামি গ্রেফতার না হওয়ায় আতংকে রয়েছেন ভুক্তভোগী পরিবারটি। 

 এদিকে স্থানীয় কয়েকজন নেতা মামলা না করারও হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন শিশুটির পরিবার। শিশুটির পিতা অভিযোগ করে আরো বলেন, স্থানীয় এক নেতা এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে আমাকে হুমকি দেয়। আমাকে তুলে নিতেও লোক পাঠায় ওই নেতা।  মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের যদি তেমন কোনো সমস্যা না হতো তাহলে ঢাকা মেডিকেল কি চারদিন ধরে চিকিৎসকরা ভর্তি রেখেছেন?  স্থানীয়দের দাবি অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা হউক আর তা-না হলে অপরাধের  সংখ্যা দিন দিন বেড়েই চলবে। স্থানীয়রা আরো বলেন ভুক্তভোগী পরিবারটি খুবই গরীব এবং অসহায়, মেয়েটির মা বাসায় কাজ করে,বাবা ভ্যানে করে সবজী বিক্রি করে এবং এদের গ্রামের বাড়ি ভোলা। ঢাকায় এসেছে ভাগ্য বদলাতে কিন্তু তার মেয়ের এই সর্বনাশ হওয়ার আসামি গ্রেফতার না হওয়ায় আতংকে রয়েছেন ভুক্তভোগী পরিবারটি। 

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত