ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ডেমরায় ছাত্রলীগের উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ২৭-৪-২০২৪ বিকাল ৫:৩০

তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে ঠান্ডা  পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তভুক্ত ডেমরা থানা  ছাত্রলীগ। 

২৭ শে এপ্রিল (শনিবার) দুপুরে ৬৬ নং ওয়ার্ডের সাইনবোর্ডে ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ভূঁইয়া রনির উদ্যােগে পথচারী পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে শীতল পানি ও খাবার স্যালাইন বিনামূল্যে বিতরন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির নির্দেশনায় ও ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান ভূঁইয়া রনির সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, ডেমরা জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান মনির,ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দত্ত।

 এসময় উপস্থিত অতিথিরা বলেন, তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাদের কথা ভেবেই শরীর শীতল রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। ছাত্রলীগের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন আগত অতিথিরা।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল