ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা থেকে গাজা আসে রায়েরবাজারে,২জন গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৯-৪-২০২৪ দুপুর ৩:৩৫

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বেড়িবাঁধ এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ ০২ জন আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বেড়িবাঁধ এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ ০২ জন আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-২ এরা হচ্ছে মোঃ আনোয়ার হোসেন (৪০), পিতা- মৃত আব্দুল বারেক, গ্রামের বাড়ি সদর দক্ষিণ কুমিল্লা। অন্যজন হচ্ছে মোঃ রুবেল (৩২), পিতা- আব্দুল মোতালেব গ্রেফতার বাড়ি কুমিল্লা। 

২৮ এপ্রিল সকাল ৯,১৫ মিঃ রায়েরবাজার এলাকা থেকে এদের মাদকসহ গ্রেফতার করে র‍্যাব-২ এর কর্মকর্তারা।এবিষয় র‍্যাব বলেন,২৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় ৩/৪জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত মাদকের চালানটি আটকের নিমিত্তে মোহাম্মদপুর রায়ের বাজার বেড়িবাঁধ এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, বেড়িবাঁধ এলাকায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। উক্ত ব্যক্তিদের মধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু  জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কাছ হতে একটি চটের বস্তার ভিতর থেকে কস্টেপ দ্বারা মোড়ানো ৩৩ কেজি গাঁজা পাওয়া যায়। 

এই গাজা যার আনুমানিক মূল্য ১৬,৫০,০০০/- (ষোল লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। আটককৃত আসামি মোঃ আনোয়ার হোসেন জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কুমিল্লা হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে। এছাড়াও মোঃ আনোয়ার হোসেন এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৬টি মাদক মামলা রয়েছে বলে জানায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও এই বিজ্ঞপ্তিতে জানান র‍্যাব-২ এর সিনিয়ার এএসপি শিহাব করিম। র‍্যাব আরো বলেন,ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়