তীব্র গরমে ধানমন্ডিতে সপ্তাহব্যাপী শরবত বিতরণ
তিব্র গরমে পথচারীদের মাঝে প্রতিদিনের মত আজ (২ মে) বৃহস্পতিবার দুপুরের দিকে ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের নেতারা শ্রমজীবী ও সাধারণ পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি বি.এম. মোস্তফা মারুফ।
নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশেনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর পক্ষ থেকে তীব্র তাপদাহের কারণে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে। আয়োজনে ছিলেন ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি বি.এম. মোস্তফা মারুফ,
এসময় উপস্থিত ছিলেন ধানমন্ডি থানার সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানী হিরু সহ অনেকেই। নেতারা বলেন, জিগাতলা বাসস্ট্যান্ডে সপ্তাহব্যাপী চলবে এই শরবত বিতরণ কর্মসূচি। প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত । প্রায় ৩৫০০/ গ্লাস শরবত বিতরণ করা হবে শ্রমজীবী ও পথচারীদের মাঝে।
দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত। গরমের তীব্রতা বাড়ায় সারাদেশে জারি করা হয় হিট অ্যালার্ট। যা পরবর্তীতে আরো বৃদ্ধি করতে হয় সরকারের। এমতাবস্থায় যে যেভাবে পারছেন সাধারণের পাশে থেকে খাবার পানি, স্যালাইন সহ অন্যান্য সহযোগিতা করে যাচ্ছেন।
দেশের যেকোনো দুর্যোগে ছাত্রলীগের নেতারা সাধারণ জনগণের পাশে থাকেন, এবারও তিব্র গরমে তার ব্যতিক্রম ঘটেনি দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি, শরবত ও স্যালাইন বিতরণের কর্মসূচি পালন করেন।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব