ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-৫-২০২৪ বিকাল ৫:২১

রাজধানীর মোহাম্মদপুর নবদা হাউজিং বি ব্লক রোডে বেপরোয়া গতিতে একটি অটোরিকশার চাকার নিচে পড়ে  আরিফ নামে ৫ বছরের একটি শিশু নিহত হয়েছে। শিশুটির পিতার নাম হাবিবুল্লাহ গ্রামের বাড়ি ভোলা।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে, মামলা নং (১২)  ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার ৩ মে বিকেল ০৩,০০ ঘটিকায় শিশু আরিফ বাসার সামনে রাস্তার উপর অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা দ্রুত বেপরোয়া গতিতে শিশু আরিফের উপর উঠিয়ে দিলে আরিফ গুরুতর যখন হয়ে রাস্তায় উপর পরে যায়। এর পর অটোরিকশা চালক তার রিক্সা নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু ঘোষণা করে। 

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার একটি মামলা হয়েছে মামলা নং (১২) মামলায় উল্লেখ করা হয় ২০২৪ ধারা সড়ক পরিবহন আইনর ২০১৮ এর ৯৮/১০৫ রুজু করা হয়েছে বলে জানা গেছে। 

সরেজমিনে গেলে ওই বাসার লোকজন বলেন, শিশুটির পরিবার মে মাসের ১ তারিখে এই বাসায় এসেছে এরমধ্যে গতকাল শিশুটি বাসার সামনে খেলা করতে গিয়ে অটোরিকশার নিচে পড়ে প্রথমে রক্তাক্ত হলে স্থানীয়রা শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে ডাক্তার মৃত ঘোষণা করেন,বর্তমানে শিশুটির লাশ নিয়ে তাদের গ্রামের বাড়িতে ভোলা গিয়েছে। 
শিশুটির পিতা হাবিবুল্লাহ মুঠোফোনে সকালের সময়কে বলেন, আমার এক মেয়ে এক ছেলে, আরিফ ছিলো ছোট। নতুন বাসায় এসেই আমার সন্তানকে হারিয়েছি। আদরের সন্তান কে হারিয়ে শিশুটির পিতা প্রায় দিশেহারা শিশুটির পিতা ওই বেপরোয়া অটোরিকশা চালকের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিটি অলিগলিতে এতো এতো,অটোরিকশার বেপরোয়া চলার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই অটোরিকশা কারা নিয়ন্ত্রণ করে তাদেরও আইনের আওতায় আনা উচিৎ বলে জানান। রিকশা চলুক তাতে কোনো আপত্তি নাই কিন্তু বেপরোয়ায় কেনো চালাবে? অটোরিকশার বেপরোয়ার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে। 

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়