সাতকানিয়ার সীমান্তে জঙ্গল পদুয়ার চানপুরা খালের বালু এখন কিশোর গ্যাংদের হাতে
চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার সীমান্তে পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার চানপুরা খালের বালু উত্তোলনের কোন সরকারি ইজারা না থাকলেও মো: পারভেজ নামে এক কিশোর গ্যাং এর নেতৃত্বে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে বলে জানা গেছে।
শনিবার সকালে উপজেলার পদুয়ার জঙ্গল পদুয়া এলাকার চানপুরা খালে গেলে স্থানীয়রা প্রতিবেদককে এই তথ্য জানান।এদিকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে স্থানীয় মানুষজনের জমি খালে বিলীন হয়ে যাচ্ছে বলেও স্থানীয় বখাটে বালুখেকোদের বিরুদ্ধে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মোক্তার হোসেন নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ ও দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন,খালটিতে বর্তমানে কোন সরকারি ইজারা নেই তবুও তাদের খতিয়ানি এবং মৌরশী জমিজমা থেকে উচ্ছেদ করার কু-মানসে স্থানীয় একটি সিন্ডিকেটের শেল্টারে এই উত্তোলন কাজ করে যাচ্ছে।
এদিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া অভিযোগের সত্যতা খুজঁতে গেলে চানপুরা খালের বালু উত্তোলনে পারভেজ নামে স্থানীয় এক যুবকের নাম ওঠে আসে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি প্রতিবেদককে বলেন,কিশোর গ্যাং লিডার পারভেজের নেতৃত্বে এই বালু তোলা হচ্ছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন