ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মধুপুরে কৃষককে দেয়া হলো কম্বাইন হারভেস্টার মেশিন


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৪ বিকাল ৫:১৪

কৃষকদের জন্য ভর্তুকি সহায়তা দিয়ে সরকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প চালু করেছে। সরকারের ভর্তুকির ওই টাকায় কৃষকদের মাঝে ফসল কাটার যন্ত্র বা হারভেস্টার মেশিনসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। 

প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে তালিকাভুক্ত কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণের ৫ বছর মেয়াদী এ কার্যক্রম অব্যাহত রয়েছে।এ কার্যক্রমের আওতায় রোববার বিকেলে টাঙ্গাইলের মধুপুরের আউশনারা ইউনিয়নের শিবরামবাড়ী গ্রামের আরিফ নামের কৃষকের হাতে ৩২ লাখ টাকা মূল্যের কম্বাইন হারভেস্টার তুলে 
দিয়ে কৃষি যন্ত্রপাতি বিতরণের এ কাজ উদ্বোধন হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কাজের উদ্বোধন করেন। প্রধান অতিথি প্রতীকি চাবি কৃষক আরিফের হাতে তুলে দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী, সংশ্লিষ্ট চুক্তিবদ্ধ মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান মেটালে’র ব্যবস্থাপক ও জোনাল ইনচার্জ ফেরদৌসসহ কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, সংবাদকর্মীগণ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

চলতি অর্থ বছরে হারভেস্টার মেশিনসহ আরো অন্তত ৭ টি কৃষি যন্ত্র কৃষককের মাঝে বিতরণ করার প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা শাকুর নাম্মী। তিনি জানান, সরকারের এ সহায়তা প্রকৃত চাষী বা প্রাপ্যতার নিরিখে যাচাই বাছাই করে বিতরণ করার সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ