সাফল্যের ধারাবাহিতায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ঃ পাশের হার ৯৯.২০%
আধুনিক শিক্ষা বিস্তারে সাফল্যের ধারাবাহিতায় প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফল অর্জন করেছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন জন, পাশের হার ৯৯.২০%। ফলাফল প্রকাশের সাথে সাথেই শিক্ষার্থীদের মধ্যে ছিলো বাঁধভাঙ্গা উল্লাস, তাদের সাথে উল্লাসে মেতে ওঠতে দেখা যায় শিক্ষকবৃন্দের , আনন্দ দেখা যায় সকল অভিভাবকদের মধ্যেও, ঢাক ঢোলের বাজনাতে মেতে ওঠেন স্কুলের পুরো মাঠ ও চারপাশ পুরো মাঠ ভর্তি ছিল আনন্দ ও উৎসবে ঘেরা।
ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ১৫ ওয়ার্ডে অবস্থিত রায়ের বাজার উচ্চ বিদ্যালয়টি। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত করেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হাশেম খান। বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তিসহ সকল ধরনের পন্থায় এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। শিক্ষাই জাতির মেরুদন্ড এই প্রত্যাশা সকল শিক্ষকবৃন্দদের।
এ বিষয়ে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মেহেরুন্নেসা বলেন,আজকে আমি অনেক আনন্দিত ও গর্ভিত আমার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের ফলাফল নিয়ে, এই অর্জনের পেছনে সকল শিক্ষকদের আমি ধন্যবাদ জানাই, এবং সকল অভিভাবক সহ ম্যানেজিং কমিটিকে সকলের সমন্বয়ের প্রচেষ্টার আজকে আমাদের এই ফলাফল,আমি এই রেজাল্ট এ খুব আনন্দিত। তিনি আরও বলেন বিগত ১০ বছর ধরে আমাদের বিদ্যালয়ে পাশের হাড় ৯৯.% এর পার করছে।
তবে আশাকরি এর পর থেকে শতভাগ আমার ছাত্ররা পাশ করবে। এই অর্জনের জন্য আমি আমার শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানাই।
আরও ভালো কিছু করার প্রত্যয় নিয়ে জানতে চাইলে সিনিয়র শিক্ষক খলিলুর রহমান বলেন, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের আজ যে ফলাফল ঘোষণা করা হল তা দেখার পর আমরা এতটাই আনন্দিত হলাম যে ভাষায় প্রকাশ করার মত না এই ফলাফলের পেছনে শুধু আমরা শিক্ষকবৃন্দ ছাড়াও অভিভাবকসহ ম্যানেজিং কমিটি সকলের অবদান রয়েছে। এবং আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যয় আমাদের অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালনা পর্ষদের বলিষ্ঠ ভূমিকায় এবং শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়টি সুপ্রতিষ্ঠিত হবে এটাই সকলের প্রত্যাশা।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ