ধামরাইয়ে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান
‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ‘ এই স্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রসাশন ও বিআরডিবির আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলা হলরুমে ১৩ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মাঝে ১ লাখ টাকা করে মোট ১৩ লক্ষ টাকা দুই বছর মেয়াদে (৬ মাস গ্রেস পিরিয়ডসহ) সমান ১৮ কিস্তিতে আদায়যোগ্য ঋণ প্রদান করা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম চয়ন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, পৌরসভার মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা, বিআরডিবি ঢাকা জেলা দপ্তরের উপ-পরিচালক গোলাম সারোয়ার মোস্তফা, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, ধামরাই ইউসিসিএ লিমিটেডের সভাপতি মো. আহাম্মদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত