ঢাকা বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ডুবে গেছে অনেক সড়ক : যানজটে নাকাল রাজধানীবাসী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১:২৩

তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। কোথাও কোথাও জমেছে হাঁটুসমান পানি। ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে সড়কে তৈরি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীসহ নানা শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১ জুন) সকাল ৬টা থেকে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে সড়কে পানি জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া যানবাহন চলাচলে ধীরগতিও দেখা গেছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, রাজধানীতে তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাতে তলিয়ে গেছে অধিকাংশ রাস্তা। বনানী, খিলক্ষেত ছাড়াও উত্তরা, কাজীপাড়া, মতিঝিল, মালিবাগ, রাজারবাগ, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর-১২, মগবাজার, শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা ও যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া সকালে কারওয়ান বাজার, গ্রিনরোড, পান্থপথ, তেজতুরী বাজার, রাজাবাজার, মতিঝিল, মহাখালী ও লালবাগ এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অফিসগামী মানুষ বিপাকে পড়েন। এর মধ্যে বিভিন্ন এলাকায় কোমর পানি জমে যায়। বাড়তি ভাড়া দিয়ে রিকশা ও ভ্যানে অনেককে অফিসের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

ট্রাফিকের উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, বিমানবন্দর এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে উত্তরা-আব্দুল্লাহপুর অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। অন্যদিকে কুড়িল বিশ্বরোড থেকে গুলশানের দিকে যাতায়াতের রাস্তা যানজটে স্থবির রয়েছে। কুড়িল বাস স্ট্যান্ড ও রেডিসন হোটেলের আশপাশের রাস্তায় বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একদিকে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব বিমানবন্দর সড়কেও পড়ছে।

ট্রাফিকের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জাকির হোসেন বলেন, সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে বনানী থেকে বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। কুড়িল ফ্লাইওভারের বনানী অংশের নিচে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গাড়ি ফ্লাইওভার থেকে নামলেই পানিতে আটকে পড়ছে। আর এ কারণে বনানী থেকে বিমানবন্দর রাস্তার যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এই যানজটের প্রভাব পুরো গুলশান এলাকায় পড়েছে।

এদিকে আজ ময়মনসিংহে ৪৮ মিলিমিটার, নেত্রকোণায় ৩৬, টাঙ্গাইলে ৩৩, সীতাকুণ্ডতে ২৪, ফরিদপুর ও চট্টগ্রামে ২১ মিলিমিটার, সিলেটে ১৭, ভোলায় ১৬, নিকলীতে ১৩, মাইজদীতে ছয়, শ্রীমঙ্গলে দুই এবং কক্সবাজার, কুতুবদিয়া ও কুমারখালীতে এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জামান / জামান

বাংলাদেশ কংগ্রেসের ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা: ১০ দফা প্রস্তাব পেশ

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক