বসুন্ধরা সিটির আতঙ্ক সাগর গ্রেফতার
আইফোন চুরির অভিযোগে মোঃ রাসেল প্রকাশ সাগর (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গতকাল তেজগাঁও থানার বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল দিনভর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল ফোনের দোকানে ক্রেতা সেজে ঢুকেন, এরপর কৌশলে আইফোন চুরি করে পালিয়ে যান! বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানে তিনি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন।
গ্রেফতার রাসেল পুলিশকে স্বীকারুক্তি দেন তিনি শুধু আইফোন চুরি করেন। পরে তা বিভিন্ন দোকানে বিক্রি করে দেন। তার মূল টার্গেট বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানগুলো। এসব দোকানে ফোনও প্রচুর থাকে, আবার ভিড়ও থাকে। এমন ভিড়ে ক্রেতা সেজে দোকানে ঢুকেন রাসেল। এরপর অন্য ক্রেতার চাপে সেলসম্যান একটু অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যান তিনি। গতকালও ক্রেতা সেজে অ্যাপল গ্যাজেট নামে একটি দোকানে যান রাসেল। পরে কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার এই পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে ফেলেন দোকানের সেলসম্যানদের একজন। পরে তাকে আটক করা হয়।
উল্লেখ্য বিগত কিছুদিন ধরেই বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন ফোনের দোকানে চুরি হচ্ছিল। ক্রেতা সেজে এসব দোকান থেকে প্রায়শই হরহামেশাই আইফোন চুরির মতো ঘটনা ঘটছিলো। এদের মধ্যে রাসেল ছিলেন অন্যতম। তেজগাঁও থানার ওসি মো. মহসিন জানান, আরও অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে চুরির প্রমাণ মিলেছে রাসেলের বিরুদ্ধে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
Link Copied