খাগড়াছড়িতে নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ কেন্দ্র দখল,প্রভাব বিস্তারের শঙ্কা
নির্বাচনে কেন্দ্র দখল,প্রভাব বিস্তারসহ নানা শঙ্কার অভিযোগ এনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সদর উপজেলার আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম।
রবিবার (১৯ মে ২০২৪) দুপুরে খাগড়াছড়ির নারিকেল বাগানে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে। প্রার্থী অভিযোগ করেন, একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তারা প্রভাব বিস্তারের মধ্য দিয়ে কেন্দ্র দখল, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শনের আশঙ্কার কথা জানিয়ে নির্বাচন বিরুপ প্রভাব বিস্তার করে নির্বাচন স্থগিতের পায়তারা করছে বলে অভিযোগ করেন।
এসময় তিনি, প্রশাসন,সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, খাগড়াছড়ি সরকারী কলেজ, খেজুর বাগান,রহমতপুর কুমিল্লাটিলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়,খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, শব্দমিয়া পাড়া,মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুসলিম পাড়া,খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুল, মাষ্টার পাড়া,খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়,টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটসহ ৮টি কেন্দ্রে প্রভাব বিস্তারের আশঙ্কার কথা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,ছাত্রলীগ নেতাও কাউন্সিলর বাচ্চু মণি চাকমা, অতিশ চাকমা, সাবেক ছাত্রনেতা মংসাপ্রু মারমা,ইকবাল বাহার, রুথান মারমা,জেলা শ্রমিকলীগের সভাপতি জানু শিকদার প্রমুখ।
এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ব্যালেটের মাধ্যমে আগামী ২১ মে ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। এতে মোট ভোটার সংখ্যা ৯২৮৬৪। তার মধ্যে পুরুষ ৪৭৮৯৫ ও নারী ৪৪৯৬৯ বলে জানান নির্বাচন অফিস।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন