ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

তাৎক্ষণিক অভিনয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মধুপুরের সাবিকুন্নাহার বানী


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৫-২০২৪ দুপুর ২:৩১

টাঙ্গাইলের মধুপুরের সেরা বিদ্যাপিঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী সাবিকুন্নাহার বাণী এবার জাতীয় পর্যায়ে ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে ২য় স্থান অর্জন করেছে। 

ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ‘তাৎক্ষণিক অভিনয়’ প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে সে ২য় হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৪ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহন করেছিলো টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের নয়াপাড়া গ্রামের আবদুস সাত্তারের মেয়ে সাবিকুন্নাহার বাণী। সে তাৎক্ষণিক অভিনয়ে জাতীয়ভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। ইতিপুর্বে সে জেলা ও বিভাগ পর্যায়ে ১ম স্থান অর্জন করে। 

সাবিকুন্নাহার বাণী মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সৃজনশীল কর্মকান্ডের কারণে অল রাউন্ডার হিসেবে বানী স্কুলের ছাত্র শিক্ষক সবার কাছে সুপরিচিত। 

২০২০ সালেও সাবিকুন্নাহার বানী উপস্থিত অভিনয়ে জাতীয় শিশু পুরস্কার লাভ করেছিলো। একই বছর শাপলা কাব অ্যাওয়ার্ড পায়। চলতি বছর জাতীয় মেধা অন্বেষণ, টাংগাইল জেলার চ্যাম্পিয়ন হয়েছে সাবিকুন্নাহার বানী। 

বানীর পিতা মোঃ আবদুস সাত্তার আশা এনজিও'র উর্ধতন কর্মকর্তা এবং মাতা জুলেখা নাসরিন একজন শিক্ষিকা। বাবা মায়ের দুই কন্যার মধ্যে সাবিকুন্নাহার বানী সবার ছোট। 

শিক্ষার্থী বাণী জানান- পড়াশুনার পাশাপাশি একজন অভিনয় শিল্পী হতে চান। ভবিষৎ-এ তিনি তার সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে মধুপুরের মুখ আরো উজ্জ্বল করতে চান। নিজের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী শিহাব, মধুপুরবাসী ফেইসবুক গ্রুপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে 'তাৎক্ষণিক অভিনয়ে' জাতীয়ভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সাবিকুন্নাহার বানীকে শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম