মধুপুরে জমে উঠেছে ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষীক নির্বাচন
বাহারি রঙের পোস্টার, ফেস্টুন আর চা চুমুকে জমে উঠেছে বাংলাদেশ ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন জলছত্র শাখার ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচন ঘিরে উপজেলার আশপাশের বিভিন্ন এলাকায় দিনরাত চলছে প্রচারণা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
আগামী ২৫মে শনিবার টাঙ্গাইলের মধুপুর যাকে বলা হয় আনারসের রাজধানী। সেই বিখ্যাত আনারসের বাজার এলাকায় অবস্থিত বাংলাদেশ ট্রাক-কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন জলছত্র শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন জলছত্র শাখার (রেজি নং-৬২৩) ত্রি-বার্ষিক নির্বাচনের ১৩ টি পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জলছত্র শাখা কার্যালয়ে সকাল ৯ থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। নির্বাচনে মোট ভোটার ১৭৬ জন।
এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ইউনিয়ন জলছত্র শাখার সাবেক সভাপতি বেলায়েত হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ যাতে কোনোভাবে কেউ অশান্ত করে তুলতে না পারে সেজন্য আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন মোঃ আব্দুল মজিদ এবং সদস্য, রিফাতুল ইসলাম রাহাত, আমির হোসেন ও বদিউর রহমান বাদল।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী আজহারুল ইসলাম ও হাবিবুর রহমান। অপর দিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী শহিদুল ইসলাম ও আবু হানিফ।
সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারণ সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক ৩ জন, কোষাধ্যক্ষ ৩ জন, দপ্তর সম্পাদক ২ জন, প্রচার সম্পাদক ২ জন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ২ জন, কার্যনির্বাহী সদস্য ৩ জন সহ বিভিন্ন পদে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত